Janmashtami 2023: বারো রাশির ব্যক্তিদের জন্মাষ্টমীর দিন কেমন যেতে চলেছে, দেখুন

প্রতি বছর আড়ম্বরের কৃষ্ণ ভক্তরা পালন করেন জন্মাষ্টমী, অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন ভক্তর।

চলতি বছর ৬ সেপ্টেম্বর বিকাল ৩টে ৩৭ মিনিট থেকে শুরু হচ্ছে জন্মাষ্টমী শুভ সময়, ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টে ১৪ মিনিট পর্যন্ত চলবে এই শুভ সময়। এই দিন কোন কোন রাশির আর্থিক দিকে লাভ হবে, কাদেরই বা ভাগ্য খুলছে দেখুন। শ্রীকৃষ্ণের কৃপাই বা পাবেন কোন রাশির ব্যক্তিরা পাবেন।

Janmashtami 2023

মেষ রাশি

জন্মাষ্টমীতে মেষ রাশির (aries) দিকে খুব লাভ হবে। এদিন আপনি যদি লটারি কাটেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। কাজের জায়গায় সিনিয়র ও জুনিয়রদের প্রত্যেকেরই কাছ থেকে আপনি সমর্থন পাবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার।

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) ব্যক্তিরা শ্রীকৃষ্ণের কৃপায় জন্মাষ্টমীর দিন যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন। শুভ সময় শুরু হবে আপনার। এদিন আপনি যা করবেন তাতেই সাফল্য মিলবে। আর্থিকভাবে খুব লাভ হবে আপনার, ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি।

মিথুন রাশি

জন্মাষ্টমীর দিন মিথুন রাশি (Gemini) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই দিন আপনি শ্রীকৃষ্ণের পুজো করলে তার কৃপায় আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। বিলাসবহুল জীবনযাত্রা করতে পারবেন আপনি। শুধু তাই নয়, আপনার মনের যে গুপ্ত ইচ্ছা ছিল সেই ইচ্ছা খুব দ্রুতই পূরণ হবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার।

কর্কট রাশি

কর্কট রাশির (Cancer) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এদিন আপনি যা করবেন তাতেই সফলতা পাবেন। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনে সফলতা লেগে থাকবে। ব্যবসায় আপনি লাভের মুখ দেখবেন। আপনি ব্যবসায় অনেক লাভ করতে পারবেন। আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার।

সিংহ রাশি

জন্মাষ্টমী দিন সিংহ রাশির (leo) জাতক-জাতিকাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে. শুধু তাই নয়, যারা বেসরকারি চাকরি করছেন তাদেরও খুব লাভ হবে. এদিন আপনার বিদেশ যাওয়ার কথা পাকা হতে পারে। ব্যবসায়ে যে বাধা ছিল সেগুলি কাটিয়ে উঠতে পারবেন আপনিও।

কন্যা রাশি

কন্যা রাশির (virgo) ব্যক্তিদের জন্মাষ্টমীর দিন খুব ভালো কাটবে। এসময় আপনি পরিবারের সকল সদস্যদের সাহায্য পাবেন। যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য মিলবে। কর্মীদের সঙ্গে যে বিরোধ ছিল সেই বিরোধ আপনার মিটে যাবে। এসময় সকলের সঙ্গে তর্ক, বিতর্ক এড়িয়ে চলাই আপনার জন্য শ্রেয়।

তুলা রাশি

তুলা রাশির (libra) জাতক-জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। এই সময় আপনার প্রত্যেকটি কাজেই সফলতা আসবে। শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। কর্মজীবন থেকে ব্যবসায় আপনি সাফল্যের মুখ দেখবেন।

Janmashtami 2023

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের এই দিনটি মিশ্র যাবে। এদিন যেকোনও শুভ কাজ করার চেষ্টা করুন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, আপনি যদি এদিন দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার।

ধনু রাশি

ধনু রাশির(Sagittarius) জাতক জাতিকাদের এই সপ্তাহটি বেশ ভালো যাবে। যেকোনোও বড় কাজের সিদ্ধান্ত নিলে আপনি সফলতা পাবেন। আর্থিকভাবে খুব লাভ হবে আজ। যেখান যদি আপনার কোথাও টাকা আটকে থাকে, সেই টাকা আপনি খুব দ্রুতই পেয়ে যাবেন। ব্যবসায় সফলতা আসবে আপনার।

মকর রাশি

জন্মাষ্টমী দিন মকর রাশির (Capricorn) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময় শরীর নিয়ে আপনাকে ভাবতে হবে না। শরীর আপনার ভালো থাকবে। পরিবারের সকল সদস্যদের সহযোগিতা পাবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। যে কাজ করবেন সে কাজেই সাফল্য আসবে আপনার।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদেরে এই দিনটি মিশ্র যাবে। এদিন আপনার উত্থান পতন লেগে থাকবে। একটু সতর্ক হয়ে কাজ করবেন। তবে শ্রীকৃষ্ণের কৃপায় আপনি যে কাজ করবেন সেই কাজেই সফলতা মেলার সম্ভাবনা রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নিলে পরিবারের সকলের সঙ্গে একবার কথা বলে তা নেওয়ার চেষ্টা করুন।

মীন রাশি

মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের এই দিনটি খুব শুভ যাবে। কর্মজীবন থেকে ব্যবসায় আপনার যেকোনও শুভ খবর আসতে পারে। চাকরিতে পদোন্নতি হবে আপনার। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। আপনি কোনও কাজে মুনাফা অর্জন করতে পারেন।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+