Janmashtami 2023: নতুন সম্পত্তির মালিক হতে জন্মাষ্টমীর দিন রাতে শ্রীকৃষ্ণকে এগুলি নিবেদন করুন

চলতি বছর সেপ্টেম্বর মাসের ৬ ও ৭ তারিখ পালিত হবে জন্মাষ্টমী উৎসব। এই বিশেষ দিনের গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনটি শ্রীকৃষ্ণের দিন। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ, তাই কৃষ্ণ ভক্তরা এদিন জন্মাষ্টমী উৎসব পালন করে থাকেন। এই বিশেষ দিনে লাড্ডু গোপালের পুজো করা হয়।

আপনি যদি জীবনে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে চান বা সকল কাজে কৃষ্ণের কৃপা পেতে চান, জীবনে এগিয়ে যেতে চান আপনি তাহলে এই বিশেষ দিনে আপনি এই প্রতিকারগুলি করতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি লেগে থাকবে। জীবনে আসবে সফলতাও। কোন কোন কাজ করবেন আপনি, দেখুন।

Janmashtami 2023

মাখন ও মিছরি দিন

জন্মাষ্টমীর দিন রাতে শ্রীকৃষ্ণকে মাখন, মিছরি নিবেদন করুন। তিনি মাখন মিছরি খেতে খুব পছন্দ করেন। এতে জীবনে আপনার সুখ-সমৃদ্ধি লেগে থাকবে। ভগবান কৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।

দক্ষিণাবর্তী শঙ্খ নিবেদন করুন

জন্মাষ্টমীর দিন রাতে গোপালকে দক্ষিণাবর্তী শঙ্খ নিবেদন করুন। এতে তিনি খুব খুশি হন। সেই সঙ্গে হনুমান চল্লিশা, বিষ্ণুর মন্ত্র পাঠ করুন। এতে আপনার অর্থনৈতিক অবস্থার আরোও উন্নতি হবে। জীবনে আসবে সফলতাও, সকল কাজে আপনিও এগিয়ে যেতে পারবেন।

আর্থিক উন্নতির জন্য কী করবেন

এমন অনেকেই রয়েছেন যারা কঠোর পরিশ্রম করছেন তবে তারা অর্থ সেভাবে উপার্জন করতে পারছেন, আবার অর্থ উপার্জন করলে ধরে রাখতে পারছেন না। এমন যদি আপনার সঙ্গে হয় তাহলে আপনিও এই এর থেকে মুক্তি পেতে একটি পানের নাম লিখে শ্রীকৃষ্ণের কাছে প্রথমে জন্মাষ্টমীর দিন রাতে অর্পণ করুন। তারপর সেটি আপনি আপনার পার্সে বা আলমারিতে রেখে দিন, এতে আপনি নতুন সম্পত্তির অধিকারী হতে পারবেন।

বাঁশি দিন কৃষ্ণকে

জন্মাষ্টমীর দিন রাতে শ্রীকৃষ্ণকে বাঁশি নিবেদন করুন। বাঁশি শ্রীকৃষ্ণের খুব প্রিয়, এতে আপনি শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পাবেন। সেই সঙ্গে আপনার সম্পদ বাড়বে , যদি পারেন শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন হলুদ কাপড় পরান। এতে আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনের সফলতা নিশ্চিত।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+