Janmashtami 2023: আর্থিক সঙ্কট কাটাতে চাইছেন, জন্মাষ্টমীর দিন করুন এই প্রতিকার

চলতি মাসের ৬ এবং ৭ তারিখ পালিত হবে জন্মাষ্টমী, শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণের পূজো করবেন তাঁর ভক্তরা। এই বিশেষ দিনে আপনি যদি শ্রীকৃষ্ণের কৃপা পেতে চান বা আপনার আয় বাড়াতে চান, সংসারের সুখ সমৃদ্ধি আরোও বাড়াতে চান, আর্থিক সঙ্কট কাটাতে চান, তাহলে আপনিও এই টিপসগুলি মেনে চলতে পারেন।

দেখুন কোন কোন প্রতিকার করবেন আপনি। এতে আপনার ঘরে সুখ-শান্তি লেগে থাকবে, আপনার সন্তান পড়াশুনায় আরও মনোনিবেশ করবেন।

Janmashtami 2023

আয় বাড়াতে কী করবেন

আপনি যদি আপনার চাকরিতে আয় বাড়াতে চান তাহলে জন্মাষ্টমীর দিন সাতটি কন্যাকে একসঙ্গে খাওয়ান, তাদের অবশ্যই ক্ষীর ও সাদা মিষ্টি খাওয়াবেন। তারপর পর পর পাঁচটি শুক্রবার সাতটি কন্যাকে মিষ্টি বিতরণ করুন। এতে আপনার আয় বৃদ্ধি হবে। চাকরিতে উন্নতি হবে। সেই সঙ্গে স্যালারি বাড়ার সম্ভাবনা থাকবে আপনার।

সুখী হতে মানুন এটি

জীবনে সুখী হতে চাইছেন, পরিবারের সকল সদস্যদের সঙ্গে সুখে সংসার করতে চাইছেন, তাহলে জন্মাষ্টমীর দিন রাত বারোটায় অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিনের সময় দেবতাকে জাফরান দিয়ে দুধ, গোলাপ দিয়ে অভিষেক করুন। এতে আপনার জীবনের সুখ সমৃদ্ধি লেগে থাকবে। সেই সঙ্গে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন।

আর্থিক উন্নতি করতে কী করবেন

যদি আপনি আর্থিকভাবে আরও উন্নতি করতে চান তাহলে জন্মাষ্টমীর দিন একটি সাদা কাগজে শ্রীকৃষ্ণের নাম লিখে আপনি আপনার আলমারিতে বা পার্সে রেখে দিন । এতে আপনার সম্পদ খুব বৃদ্ধি পাবে। আর্থিক দিকে খুব উন্নতি লাভ করতে পারবেন আপনি। জীবনে সকল ঝামেলা থেকে মুক্তি পাবেন।

Janmashtami 2023

সন্তানকে আরও সুখী করতে কী করবেন

আপনার সন্তানের পড়াশোনায় মন বসছে না, সন্তানকে আরোও ভালো রাখতে চাইছেন, তাহলে জন্মাষ্টমীর দিন গোপালের পুজো করুন, যখন পুজো করবেন সে সময় গরু, বাছুরের মূর্তি বা ছবি বাড়িতে আনবেন, এতেই আপনার সন্তান খুব সুখে থাকবে।

চাকরি পেতে কী করবেন

যদি বেকাররা মনের মতো চাকরি পেতে চান তাহলে জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণকে হলুদ ফুলের মালা অর্পণ করুন। এতে আপনি দেবতার কৃপা পাবেন। আর্থিক দিকে উন্নতি হবে এবং খুব ভালো চাকরি পাবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+