Janmashtami 2023: ত্রিশ বছর পর জন্মাষ্টমীতে তৈরি হচ্ছে ‘ধনযোগ’, ব্যবসায় উন্নতি হবে এদের

প্রতিবছর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে 'জন্মাষ্টমী’ উৎসব পালিত হয়। এই উৎসবের জন্য সারা বছর ধরেই অপেক্ষা করে থাকেন হিন্দুরা। অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করেছিলেন। তাই এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন ভক্তরা। চলতি বছর ৬ সেপ্টেম্বর বিকেল ৩ টে ৩৭ মিনিট থেকে শুরু হচ্ছে জন্মাষ্টমীর শুভ সময়, যা চলবে ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টে ১৪ মিনিট পর্যন্ত।

৩০ বছর পর কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব, এ সময় তৈরি হচ্ছে 'ধনযোগ’। জন্মাষ্টমীতে আর্থিক লাভ হবে কিছু রাশির জাতক জাতিকাদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Janmashtami 2023

মকর রাশি

জন্মাষ্টমীতে মকর রাশির(Capricorn) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন বাড়ি, গাড়ি সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনাদের। আপনার জীবনে সফলতা আসবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। চাকরিতে পদোন্নতি হবে। এসময় আপনার গুপ্ত রোগ থেকে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন আপনি।

সিংহ রাশি

জন্মাষ্টমীর সময় সিংহ রাশির (leo) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। যে কাজ করবেন সেখানেই সফলতা পাবেন। কর্মজীবন থেকে ব্যবসায় উন্নতি হবে আপনার। কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাববেন। এসময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

বৃষ রাশি

জন্মাষ্টমীর সময় বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার অর্থ উপার্জনের সম্ভাবনা আসবে। যদি আপনি ব্যবসা করেন, সেখানে আপনার অর্থ প্রাপ্তির হবে।আপনি চাকরি থেকে ব্যবসায়ে যারা যুক্ত তাদের জীবনে খুব লাভের সময় শুরু হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার, নতুন চাকরি পাবেন আপনি। শুধু তাই সময়, লটারি কাটতে পারেন সেখানে অর্থপ্রাপ্তি হবে। এসময় নতুন সম্পত্তির মালিক হবেন আপনি।

কর্কট রাশি

কর্কট রাশির (cancer) ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনার অর্থনৈতিকভাবে সুবিধা পাবেন। ব্যবসায় লাভ আসবে। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এসময় প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের খুব শুভ সময়, যারা বিবাহিত রয়েছেন তাদের জীবনে সুখ আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+