Janmashtami 2023: জন্মাষ্টমীতে কৃষ্ণকে খুশি করতে কী কী দেবেন আপনি, দেখুন
চলতি মাসের ৬ ও ৭ তারিখে কৃষ্ণ ভক্তরা আড়ম্বরের সঙ্গে পালন করেন জন্মাষ্টমী উৎসব। এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন কৃষ্ণপ্রেমীরা কৃষ্ণকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজান, দেন মন মতন ভোগ। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, তাই এই বিশেষ দিনে জন্মাষ্টমী পালন করে থাকেন তাঁর ভক্তরা। এই বিশেষ দিনের গোপালেরও পূজা করা হয়। শুধুমাত্র মথুরা, বৃন্দাবনে কৃষ্ণের পূজা করা হয় তা কিন্তু নয়। দেশজুড়ে সেদিন পালিত হয় এই উৎসব।
শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের পূজার বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই পুজো করা কথা বলছে জ্যোতিষশাস্ত্র। এমন কিছু ব্যবস্থা রয়েছে সেগুলি যদি জন্মাষ্টমীর দিন আপনি করেন তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে, দেখুন সেগুলি কী কী।

শঙ্খ
জন্মাষ্টমীর দিন দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে শ্রীকৃষ্ণকে অভিষেক করুন, এতে মা লক্ষ্মী আপনার ঘরে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে এবং সেইসঙ্গে আর্থিক দিকে খুব উন্নতি করবেন, জীবনে লেগে থাকবে সফলতাও।
কৃষ্ণকে দিন এগুলি
জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা গোপালের পূজা আপনি যখন করবেন তখন অবশ্যই ময়ূরের পালক দেবতাকে অর্পণ করবেন। সেই সঙ্গে গরুর দুধ, ক্ষীর, মিষ্টি দেবেন। এতে আপনার ঘরে যে সমস্যা আছে সেই সমস্যা দূর হবে। জীবনে আপনার সাফল্য আসবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন।

গোলাপ জলের সঙ্গে কৃষ্ণকে দিন এগুলি
জন্মাষ্টমীর দিন গোলাপ জলের সঙ্গে হলুদ চন্দন ও জাফরান মিশিয়ে সেটি কৃষ্ণকে কপালে তিলক পরান। সেই তিলক নিজেও পরুন, তাহলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি ফিরবে। পরিবারে কোনও অশান্তি থাকবে না, আর্থিক দিকেও খুব উন্নতি করতে পারবেন আপনি, জীবনে মিলবে সফলতাও।
দেবতাকে দিন নারকেল
জন্মাষ্টমীর দিন আপনি শ্রীকৃষ্ণকে খুশি করতে চান এবং কৃষ্ণের বিশেষ কৃপা পেতে চান তাহলে নারকেল ও ১১ টি বাদাম, এতে আপনার আর্থিক সঙ্কট কেটে যাবে, জীবনে এগিয়ে যেতে পারবেন আপনি, সকল কাজে স্ফলতাও পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications