Janmashtami 2023: জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে খুশি করতে আপনিও নিবেদন পারেন এই ভোগগুলি?
হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব হল জন্মাষ্টমী (Janmashtami)। এই দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন কৃষ্ণ ভক্তরা। এই বিশেষ দিনটিতে কৃষ্ণ পুজো করে থাকেন ভক্তরা। চলতি বছর ৬ এবং ৭ সেপ্টেম্বর পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্রের জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। প্রতি বছর জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পূজা করা হয়। এই বিশেষ দিনে মালপোয়া, তালের বড়া, মাখন, মিছরি ইত্যাদি ইত্যাদি নানান ভোগ শ্রীকৃষ্ণের নিবেদন করা হয়।
এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়। তার বিশেষ পুজোর আয়োজন করেন কৃষ্ণ ভক্তরা, সেই সঙ্গে তাকে নানান ভোগ তারা দিয়ে থাকেন। যদি আপনি দেবতাকে ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে চান তাহলে এই ভোগগুলি আপনি দেবতাকে দিতে পারেন। দেখুন দেবতাকে কোন কোন ভোগ দেওয়া অত্যন্ত শুভ।

মিছরি ও মাখন
জন্মাষ্টমীতে আপনি শ্রীকৃষ্ণকে মিছরি আর মাখন একসঙ্গে দিতে পারেন। এটি শ্রীকৃষ্ণের খুব পছন্দের একটি খাবার।
রাবড়ি
যদি আপনি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের খুশি করতে চান তাহলে দেবতাকে দিতে পারেন দুধের তৈরি রাবড়ি। এটি শ্রীকৃষ্ণ খেতে খুব ভালোবাসেন। কারণ এই বিশেষ দিনে দেবতাকে গোপাল রূপে পূজা করেন অনেকেই। গোপালের প্রিয় খাবার রাবড়ি।
হালুয়া
জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে অনেকেই হালুয়া দিয়ে থাকেন, আপনিও দিতে পারেন গাজরের হালুয়া।
মোহনভোগ
মোহনভোগ জন্মাষ্টমীতে কৃষ্ণভক্তরা দেবতাকে অন্যান্য ভোগ নিবেদন করার পাশাপাশি মোহনভোগ দিয়ে থাকেন ।
মালপোয়া
মালপোয়া শ্রীকৃষ্ণের খুব পছন্দের একটি মিষ্টি, এই মালপোয়া যদি আপনি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে পুজো দেন, তাহলে তিনি খুব খুশি হবেন। তবে অবশ্যই এটি রান্না করবেন ঘি দিয়ে।
জিরা লাড্ডু
জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে জিরা লাড্ডু দিতে পারেন। এটি কৃষ্ণের অত্যন্ত প্রিয় , এটি দিলে আপনার মনের ইচ্ছা পূরণ করবেন শ্রীকৃষ্ণ।
ক্ষীর
সকলেই জানেন ক্ষীর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি খাবার, তাই শ্রীকৃষ্ণকে আপনিও এই জন্মাষ্টমীতে বাটি ভরে দিন ক্ষীর।
রসগোল্লা
যদি পারেন শ্রীকৃষ্ণকে ভোগ হিসেবে নিবেদন করুন রসগোল্লা, রসগোল্লা খেতে শ্রীকৃষ্ণ খুব ভালোবাসেন।
জিলিপি
এই ভোগ গুলি দেওয়ার পাশাপাশি আপনি কৃষ্ণকে দিন জিলিপি, জিলিপি বা অমৃতি গোপালের খুব প্রিয়।
কী কী ফল নিবেদন করবেন
এই ভোগ গুলি অত্যন্ত সুস্বাদু। এই প্রত্যেকটি খাবার দেবার পরে তার ওপরে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবেন। তাছাড়া আপনি দেবেন কলা, ডালিম, আঙ্গুর, কমলালেবু, আপেলের মতন ফল ভগবান কৃষ্ণের খুব প্রিয় এই ফল। এইগুলি দিলে আপনার শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পাবেন আপনি।
কী কী ফুল নিবেদন করবেন
জন্মাষ্টমীর দিন দেবতাকে নৈবেদ্য ছাড়াও দেবেন ফুল। যদি পারেন জন্মাষ্টমীর দিন গোপালকে একটি লাল গোলাপ দিন, এতে তিনি খুব খুশি হবেন। যদি লাল গোলাপ না পান তাহলে গাঁদা বা চাঁপা ফুল আপনি দিতে পারেন। এটি দেওয়া শ্রীকৃষ্ণকে অত্যন্ত শুভ। সেই সঙ্গে অবশ্যই মাখন, দুধ ইত্যাদি তাকে দেবেন, কারণ দুগ্ধ জাতীয় যেকোনও খাবার খেতে গোপাল খুব ভালোবাসেন।
দিন শুকনো ফল
জন্মাষ্টমীতে এইগুলি নিবেদন করার পাশাপাশি শ্রীকৃষ্ণকে আপনি বাদাম, কাজু, আকরোট ইত্যাদি শুকনো ফল দিন। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে খুশি করতে আপনিও এই ভোগগুলি নৈবেদ্য হিসেবে নিবেদন করুন।












Click it and Unblock the Notifications