Janmashtami 2023 Date: চলতি বছর কবে পালন করবেন জন্মাষ্টমী, জানুন শুভ সময়
হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব হল 'কৃষ্ণ জন্মাষ্টমী’। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়। কথিত আছে এই দিন কৃষ্ণ অবতারে মর্তে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণু, তাই এই দিনটি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে এই দিনটি পালিত হয়।
দেশজুড়ে এই দিনটি আড়ম্বরের সঙ্গে পালিত করেন সকল দেশবাসী। তবে দেশজুড়ে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনেক নাম রয়েছে, যেমন- শ্রী জয়ন্তী, গোকুলা অষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী নামে পরিচিত। এদিন অনেকেই গোপালেরও পুজো করেন।

শুভ সময়
কৃষ্ণ জন্মাষ্টমীর দিন সকলে উপোস করে স্নান সেরে দেবতার পূজা করেন অনেকে। রাত বারোটার পর প্রসাদ বিতরণ করে তার উপবাস ভাঙ্গেন। চলতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ৬ সেপ্টেম্বর পড়েছে বিকেল তিনটে ৩৭ মিনিট থেকে শুরু হবে শুভ সময়, যা চলবে ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টে ১৪ মিনিট পর্যন্ত।
কবে পালন করবেন জন্মাষ্টমী
কথিত আছে, রোহিনী নক্ষত্রের রাত বারোটায় জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের, তাই ৬ সেপ্টেম্বর তার জন্মদিন পালন করবেন সকলে। আবার শুভ সময়ে ৭ তারিখও রয়েছে, তাই এই দিনেও আপনারা জন্মাষ্টমী পালন করতে পারেন।

কীভাবে করবেন দেবতার পুজো
বলা হয়, যে ব্যক্তি মন ভরে জন্মাষ্টমী পূজা করেন তার মনের সকল আশা পূরণ হয়। জন্মাষ্টমী তিথিতে উপোস করে তবেই পুজো করতে হয়। অষ্টমীতে উপোস করে নবমীতে আপনি যদি সেই উপোস ভাঙ্গেন তাহলে আপনার মনের সমস্ত আশা পূরণ হবে।
এই উপোসের একদিন আগে অর্থাৎ সপ্তমীর দিন যদি আপনি নিরামিষ খাবার খান এবং সকালে স্নান ছেড়ে দেবতাকে পুজো করেন তবে পুজো করার সময় অবশ্যই পূর্ব বা উত্তর দিকে মুখ করে থাকবেন। শ্রীকৃষ্ণকে পুজো করার পর বিকেলে কালো তিল ছিটিয়ে দেবতাকে নৈবেদ্য দিন। তারপর একটা কলসিতে তাকে জল দিয়ে তাঁর পাশে রেখে দিন।
পূজার পদ্ধতি
যদি আপনি আর্থিক সংকট কাটিয়ে উঠতে চান তাহলে ভগবান কৃষ্ণের সঙ্গে তার মা দেবকীর একটি মূর্তি আপনি ঘরে রাখুন। দেবকী, বাসুদেব, নন্দ, যশো,দা লক্ষ্মীর নাম নিয়ে ভগবানের পুজো শুরু করুন। এতে সেই সঙ্গে আপনি রাধারানীকেও ফুল মালা দিয়ে পূজা করুন, এতে আপনার জীবনে সাফল্য আসবে, আর্থিক দিকেও অনেক উন্নতি হবে।












Click it and Unblock the Notifications