জন্মাষ্টমীতে এঁদের ওপর থাকবে ‌গোপালের বিশেষ কৃপা, জেনে নিন শ্রীকৃষ্ণের প্রিয় রাশি কারা

দেশজুড়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর প্রস্তুতি জোর কদমে চলছে। পুরাণ অনুযায়ী ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর রোহিনী নক্ষত্রে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল। এই কারণে এইদিন শ্রীকৃষ্ণের বাল্য রূপের পুজো করা হয়। জ্যোতিষে ১২টি রাশির কথা বলা হয়েছে। প্রত্যেক রাশির আলাদা আলাদা অধিপতি থাকে। এই রাশিদের মধ্যে কিছু রাশির ওপর ভগবীন শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা থাকে। আসুন জেনে নেওয়া যাক তাদের বিষয়ে।

‌বৃষ রাশি

‌বৃষ রাশি

ভগবীন শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। জ্যোতিষ অনুসারে, শ্রীকৃষ্ণের বৃষ রাশি খুব প্রিয়। বৃষ রাশির জাতকদের ওপর শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা থাকে। তাই বৃষ রাশির জাতকদের শ্রীকৃষ্ণের পুজো-অর্চনা করা উচিত।

কর্কট রাশি

কর্কট রাশি

এছাড়া শ্রীকৃষ্ণের কূপা কর্কট রাশির জাতকদের ওপরও থাকে। কর্কট রাশির জাতকরা শ্রীকৃষ্ণের কৃপায় সব কাজে সফলতা পান। এমনটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপায় এই রাশির লোকেরা মৃত্যুর পরে মোক্ষ লাভ করে।

সিংহ রাশি

সিংহ রাশি

শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা সিংহ রাশির লোকেদের ওপরও থাকে। মানা হয় এই রাশির লোকেরা খুব পরিশ্রমী হন এবং পরিশ্রমের ফল এরা অবশ্যই পান। তাই সিংহ রাশির জাতকদের শ্রীকৃষ্ণ ও রাধারানীর আরাধনা করা উচিত।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতকদের প্রতি শ্রীকৃষ্ণ সদয় থাকেন। এই রাশির জাতকদের ওপর শ্রীকৃষ্ণের অতি কৃপা থাকে। ভগবান কৃষ্ণের কৃপায় এঁরা জীবনে সব সুখ প্রাপ্তি করে। এই রাশির জাতকদের সর্বদা শ্রীকৃষ্ণের নাম জপ করতে হবে।

পুজোর শুভ সময়

পুজোর শুভ সময়

পুরাণ অনুসারে, ভাদ্রপদ মাসের অষ্টমী তিথির মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করা শুভ বলে মনে করা হয়। এই বছর, ১৮ অগাস্ট, নিশীথ কাল রাত ১২.০৩ থেকে ১২.৪৭ পর্যন্ত থাকবে। মোট সময়কাল ৪৪ মিনিট।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+