শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে এসেছে দ্বাপর যুগের মতো এক অদ্ভূত যোগ! এই ৫ টি ভুল আজ অবশ্যই করবেন না
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে এসেছে দ্বাপর যুগের মতো এক অদ্ভূত যোগ! এই ৫ টি ভুল আজ অবশ্যই করবেন না
শ্রীকৃষ্ণজন্মাষ্টমীতে কার্যত সমস্ত ভক্তদের ঘরেই গোপালকে ঘিরে আয়োজিত হয়, এক মহাসমারোহের উৎসব। ২৯ অগাস্ট রাত ১১ টা ২৫ মিনিট থেকেই এই জন্মাষ্টমীর তিথি পড়ে গিয়েছে। বলা হচ্ছে জ্যোতিষ মতে এই বিশেষ তিথিতে দ্বাপর যুগের সমান এক বিশেষ যোগ পড়েছে। উল্লেখ্য, এই বিশেষ যোগে রয়েছে সেই সময়কালের মতো পরিস্থিতি,যে দ্বাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ জন্মেছিলেন। দেখে নেওয়া যাক, আজ এমন এক দিনে দেখে নেওয়া যাক, কোন যোগ আজ পড়েছে, আর এমন দিনে কোন কোন ভুল করা উচিত নয়।

৩০ অগাস্ট বিশেষ যোগ
দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন সেইবারের জন্মাষ্টমীতে যে যোগ ছিল, এবারের জন্মাষ্টমীতেও সেই যোগ রয়েছে। ৩০ অগাস্ট ২০২১ সালে একেবারে সেই যোগ থাকায় বহু জ্যোতিষীই অবাক! এমন দিনে রোহিনী নক্ষত্র যেমন থাকছে, তেমনই বৃষ রাশিতে চন্দ্রও অর্ধরাত পর্যন্ত থাকছে। এছাড়াও সোমবার ও বুধবারে যে বছর জন্মাষ্টমী পড়ে , সেই বছর একটি ভালো প্রভাব দিয়ে যায়।

এই ভুলটি করবেন না
যাঁরা জন্মাষ্টমীতে ব্রত রেখেছেন , তাঁরা রাত ১২ টার আগে ব্রত ভঙ্গ করলে তার ফলাফল পাবেন না বলে জানাচ্ছেন বহু জ্যোতিষী। ফলে যদি জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের কাছ থেকে কোনও ফল লাভ করতে চান, তাহলে অবশ্যই ১২ টা পর্যন্ত ব্রত রাখুন। আর পুজোতে অবশ্যই রাখুন ভোগের প্রসাদ।

তুলসী পাতা তুলবেন না!
অনেকেই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে ঠাকুরের পুজোয় তুলসী পাতা অর্পণ করেন। তবে শাস্ত্রজ্ঞদের মতে আজকের দিনে কোনও মতেই তুলসী পাতা দেওয়া যাবে না শ্রীকৃষ্ণকে। এছাড়াও ভাত ও পেঁয়াজ সহকারে কোনও খাওয়া দাওয়া সম্পন্ন হবে না।

অন্যকে কষ্ট দেওয়া যাবে না
এমন এক শুভ দিনে কিছুতেই কাউকে দুঃখ বা কষ্ট দিতে নেই বলে দাবি বহু শাস্ত্রজ্ঞের। এমন দিকে কাউকে অপমানসূচক কোনও কথা বলা উচিত নয়। অন্য মানুষ দুঃখ পান এমন কোনও বিতর্কের সঞ্চার করে এমন শুভ দিনে অশান্তি ডেকে আনা ঠিক নয় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। এছাড়াও পথ চলতি গরুকেও এমন দিকে কষ্ট দিতে নেই বলে মনে করছেন বহু জ্য়োতিষবিদ। এতে স্বয়ং শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হন। আর তাঁর বাহন গরু কোনওভাবে কষ্ট পেলে তা পছন্দ করেননা শ্রীকৃষ্ণ।

গাছ কাটা হবে না
জন্মাষ্টমীর দিন কিছুতেই কাটবেন না গাছ। এতে সংসারে ভালো প্রভাব পড়ে না বলে মত বহু জ্যোতিষীর। সম্ভব হলে ঘরে ময়ূরের পালক রেখে , তার পুজো দেওয়া উচিত। তবে কোন মতেই গাছ কেটে নিজের বিনাশ ডেকে আনবেন না বলে জানিয়েছেন অনেকে।












Click it and Unblock the Notifications