Jamai Sasthi 2023: চলতি বছর কবে পালিত হবে ‘জামাইষষ্ঠী’, জানুন শুভ সময়, ইতিহাস সম্পর্কে
'জামাইষষ্ঠী’ এই দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন জামাই থেকে শাশুড়িরা। এদিনটি জামাইদের বেশ খুশির দিন। তবে শুধু জামাইদের নয় (Jamai Sasthi 2023) শাশুড়িদেরও বেশ মজার দিন, কারণ বাড়িতে জামাই আসা মানেই শাশুড়িদের রাঁধতে হবে পঞ্চব্যঞ্জন। আদরে, আপ্যায়ণে শাশুড়িরা জামাইদের ভরিয়ে তোলেন, তবে কেন পালন করা হয় জামাইষষ্ঠী, কেনই বা এদিনের এত গুরত্ব। চলতি বছরে কবে পালিত হবে জামাইষষ্ঠী, জানুন শুভ সময় সম্পর্কে।
চলতি বছর ইংরেজি মাস অনুযায়ী ২৫ মে, বাংলা মাস অনুয়ায়ী ১০ জ্যৈষ্ঠ (১৪৩০) পালিত হবে। দিন বৃহস্পতিবার। ষষ্ঠীর শুভ সময় শুরু হবে ১০ জ্যৈষ্ঠ ৩টে ২৮ মিনিট থেকে শুরু হবে যা চলবে ১১ জ্যৈষ্ঠ বিকাল ৫ টা ২৬ মিনিটে পর্যন্ত।

এই শুভ সময়ে শাশুড়িরা জামাইদের আশীর্বাদ করার পাশাপাশি তাঁদের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন। তারপর তাঁদের মঙ্গল কামনা করে তেল, হলুদের, কেউ বা আবার চন্দনের ফোঁটা দিয়ে থাকেন। সেই সঙ্গে পাঁচ বা সাত রকমের গোটা ফল, মিষ্টি দিয়ে থাকেন, তবে এখানেই শেষ নয়, দুপুরে নানান পদ রেঁধে খাওয়ান জামাইদের। এদিন জামাইদের শাশুড়িরা নানান উপহার দেন, জামাইরাও কিন্তু শাশুড়িকে সুন্দর উপহার দিয়ে পায়ে হাত দিয়ে প্রনাম করে থাকেন।
কথিত আছে, একজন মহিলা বাড়ির সমস্ত কিছু খেয়ে ফেলতেন, আর দোষ চাপাতেন বাড়ির বিড়ালের ওপর। আর এই কারণে দেবী ষষ্ঠীকে খুব রেগে যান, কারণ তাঁর বাহনই হল বিড়াল। আর এই কারণেই দেবী শাস্তি দেন মহিলাটিকে। তাঁর এক সন্তান হারিয়ে যান। আর তিনি এটিকে তাঁর শান্তি বলেই মনে করেন। নিজের সন্তানকে ফিরে পেতে মহিলাটি দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য আচার অনুষ্ঠান শুরু করেছিলেন। পরে দেবী তার সন্তানকে ফিরিয়ে দেন মহিলাটির কাছে।

তবে মহিলার শ্বশুরবাড়ির লোকজন পুরো ঘটনা জানতে পেরে ভীষণ রেগে যান মহিলাটির ওপর। তারা তাদের পুত্রবধূকে তার বাবা-মায়ের বাড়িতে যেতে বাধা দেন। মহিলাটির বাবা মা মেয়ে জামাই দেখার জন্য ব্যকুল হয়ে ওঠেন। ষষ্ঠীর দিন তাদের জামাই ও তাদের মেয়েকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেন তাঁরা। জামাইষষ্ঠী পুজোর দিনে সস্ত্রীক উপস্থিত হলে আনন্দের বন্যা বয়ে যায় বাড়িতে। সেদিন সেই মহিলার মা তাঁর মেয়ে জামাই নানান পদ রান্না করে খাওয়ান ও তাঁদের আশীর্বাদ করেন, সেদিন থেকেই দিনটির নাম জামাই ষষ্ঠী হয়। এদিনটি খুব আনন্দের দিন হিসাবে পালিত হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications