Rath Yatra 2021: জগন্নাথ, শ্রীকৃষ্ণের সঙ্গে রথযাত্রার কোন পৌরাণিক কাহিনি জড়িত রয়েছে, কিছু অজানা কথা
Rath Yatra 2021: জগন্নাথ, শ্রীকৃষ্ণের সঙ্গে রথযাত্রার কোন পৌরাণিক কাহিনি জড়িত রয়েছে, কিছু অজানা কথা
'বিবিধের মাঝে মিলন মহান'-এর উৎসব রথযাত্রা ঘিরে রীতিমতো উৎসাহ আজ দেশ জুড়ে। ১২ জুলাই ২০২১ সালে রথযাত্রা উৎসব ঘিরে মহা সমারোহ পুরীতেও। তবে পুরীধামে প্রাক কোভিডকালে যেভাবে রথযাত্রার আয়োজন হয়েছে এবারে উৎসবের সেই চরিত্র দেখা যাচ্ছে না। একাধিক কোভিড বিধির মধ্যেই পালিত হচ্ছে শতবর্ষ পুরনো এই উৎসব। একনজরে দেখা যাক, রথযাত্রা ঘিরে কোন কোন পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে।

শ্রীকৃষ্ণ-রোহিনীর কাহিনি
শোনা যায়, রোহিনীর কাছ থেকে একবার শ্রীকৃষ্ণের ৮ জন স্ত্রী একটি কাহিনি শুনতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণকে ঘিরে। সেই সময় রোহিনী সুভদ্রাকে দরজা আটকে দিতে বলেন। আর দেখতে বলেন, যেন শ্রীকৃষ্ণ আর বলরামের মধ্যে কেউ ঘরে না ঢুকতে পারেন। এদিকে গল্প শুনে মোহিত হয়ে ওঠা সুভদ্রা আর খেয়াল রাখতে পারেননি দরজার দিকে। ততক্ষণে ঢুকে পড়েন শ্রীকৃষ্ণ ও বলরাম।

জাম্ববতী রোহিনীর সবচেয়ে প্রিয়
শ্রীকৃষ্ণের আটজন স্ত্রীর মধ্যে জাম্ববতী সবচেয়ে প্রিয় ছিলেন মা রোহিনীর। আর তাঁর আবদার ফেলতে পারেননি রোহিনী। সেই সময় রোহিনীকে শ্রীকৃষ্ণের ছোটবেলা আর গোপিকাদের সঙ্গে লীলার কাহিনি শোনাতে অনুরোধ করেন জাম্ববতী।

দেবী রুক্মিনীর বার্তা
শ্রীকৃষ্ণের ছোটবেলার কাহিনি নিয়ে কথা বলার সময় রোহিনী কংসের প্রসঙ্গ তোলেন। এতে উদ্বেগ ও ভাবুক হয়ে পড়েন রোহিনী। আর তাঁকে সান্ত্বনা দিতে যান বড় পুত্রবধূ রুক্মিনী।

রথযাত্রার উদ্যোগ
এরপর দেবীরা বলতে থাকেন যে সুভদ্রা দেবীকে দ্বাররক্ষায় রাখতে হবে , নয়তো দুই ভাইয়ের সঙ্গে তাঁকে রথযাত্রার বেরিয়ে বলা হবে। এরপর একবার দরজা রুখে দিয়ে সুভদ্রা নিজের বৌদিদের শ্রীকৃষ্ণের বালক কথা শোনার বন্দোবস্ত করে দিচ্ছিলেন। এরপর ঘটে অদ্ভূত এক ঘটনা।

এরপরই ঘটল অদ্ভূত কাণ্ড!
এরপর দেখা যায়, শ্রীকৃষ্ণ , বলরাম ও সুভদ্রা নিজেদের ছোটবেলার কথা শুনে ভাবুক হয়ে পড়েন। তাঁরা স্থবির হয়ে পড়েন। এরপরতাঁদের হাত পা আস্তে আস্তে বিলুপ্ত হয়। সেই সময় সেখানে আসেন নারদ। তিন ভাইবোনের এই রূপ দেখে তিনি আশ্চর্য হয়ে যান।

এই কারণে পালিত হয় রথযাত্রা
এরপর নারদ জানান, প্রভুর যে রূপ তিনি দেখেছেন, এবার সেই রূপ তিনি জগতকে দেখা চান। এর জন্য রথযাত্রা আয়োজনের মিনতি করেন নারদ। তারপরই শুরু হয় রথযাত্রা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications