Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সকাল সকাল শরীরের এই অংশগুলি চুলকালে তা শুভ কিছু হওয়ার ইঙ্গিত দেয়

শরীরের অংশ চুলকালে কি হয় জানুন

অনেক সময়ই আমাদের শরীরের অনেক অংশ অকারণেই খুব চুলকায়। এই চুলকানি নিয়ে অবশ্য জ্যোতিষ শাস্ত্র ও সমুদ্র শাস্ত্রে কারণ বলা হয়েছে। কিন্তু সকালের দিকে যদি শরীরের কোনও অংশ চুলকায় তবে তার খুব বিশেষ অর্থ রয়েছে। এটা অনেক রকমের শুভ–অশুভ সঙ্কেত দেয় এবং এর ফল খুব দ্রুত পাওয়া যায়। সাধারণত এর সম্পর্ক অর্থের সঙ্গে হয়ে থাকে। তবে এটা খুব কম লোকই জানেন যে হাত ছাড়াও অন্য অঙ্গের চুলকানিও অর্থ পাওয়ার সঙ্কেত দেয়।

সকালবেলায় কান চুলকানো

সকালবেলায় কান চুলকানো

সকালবেলা যদি কান চুলকায় তবে তা শুভ সঙ্কেত বহন করে আনে। এটা অর্থ-লাভ বা মান-সম্মানের সঙ্গে যুক্ত শুভ খবর পাওয়ার আভাস দেয়। যেমন পদোন্নতির খবর বা বেতন বৃদ্ধির খবর। আর সকাল সকাল এ ধরনের খবর পাওয়া গেলে অবশ্যই মন ও শরীর দু'‌টোই ভালো হয়ে যায়।

 সকালে ঠোঁট চুলকালে

সকালে ঠোঁট চুলকালে

সকাল সকাল ঠোঁট চুলকানোর অর্থ হল ওইদিন আপনি আপনার প্রিয় খাবার খেতে চলেছেন। যে খাবার খেতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই খাবার আপনার সামেন আসতে চলেছে। এছাড়াও এর অর্থ হল আপনার প্রেমময় জীবনেও ভালো কিছু ঘটতে চলেছে।

 সকালে হাত চুলকানো

সকালে হাত চুলকানো

হাতের চুলকানি অর্থের সঙ্গে সম্পর্কিত। মেয়েদের বাম হাতের চুলকানি এবং পুরুষদের ডান হাতের চুলকানি অর্থনৈতিক লাভ দেয়, কিন্তু যদি এই চুলকানি সকালে হয়, তাহলে এটি ওই দিনে কোন আর্থিক লাভের লক্ষণ। দেশীয় সংস্কার বলে, পুরুষের বাঁ হাত চুলকানোর অর্থ লক্ষ্মী ছেড়ে যাওয়া। এমন ক্ষেত্রে হঠাত্‍ অর্থনাশ, চুরি, ডাকাতি অথবা অন্য কোনও ক্ষেত্রে বিপুল খরচ ঘটতে পারে বলে আশঙ্কা করে এই সংস্কার।

সকালে চোখ চুলকানো

সকালে চোখ চুলকানো

সকাল থেকে উঠে অনেক সময়ই চোখ চুলকায়। এর কারণ জানা না থাকলেও এটা হওয়াও শুভ সঙ্কেত বলে মানা হয়। এটি এমন কিছু করার দিন যা আপনি দীর্ঘদিন ধরে সম্পন্ন করার জন্য অপেক্ষা করছেন।

 সকালবেলা বুক চুলকানো

সকালবেলা বুক চুলকানো

সকালে বুকে চুলকানো মানে আপনি এমন কারও সঙ্গে দেখা করতে পারেন যার সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে দেখা করতে চেয়েছিলেন। সে কোনও আত্মীয়, বন্ধু বা দীর্ঘদিনের পরিচিত কেউ হতে পারে। এ ছাড়া, সকালে পুরুষদের বুকে চুলকানিও সম্পত্তি সংক্রান্ত কিছু সুখবর পাওয়ার লক্ষণ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+