Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই ধরনের স্বপ্ন দেখা অত্যন্ত অশুভ, সকালে উঠে অবশ্যই করুন এই প্রতিকারগুলি

এই ধরনের স্বপ্ন দেখা অত্যন্ত অশুভ, সকালে উঠে অবশ্যই করুন এই প্রতিকারগুলি

স্বপ্নের দুনিয়াকে বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ এই স্বপ্নের সঙ্গে বাস্তবতার সরাসরি যোগ থাকে না, তবে এই স্বপ্ন জীবনে ঘটতে পারে এমন ঘটনার পূর্বাভাস দিয়ে যায়। আসুন জেনে নেওয়া যাক কোন স্বপ্ন আপনার জন্য শুভ হতে পারে আর কোন স্বপ্ন খারাপ ঘটনার পূর্বাভাস দে্য এবং এর থেকে বাঁচার উপায়ও বলে।

এই স্বপ্নগুলি খুব খারাপ

এই স্বপ্নগুলি খুব খারাপ

স্বপ্নশাস্ত্র যদি মেনে চলেন তবে যদি কোনও সময় স্বপ্নে অর্থের হ্রাস, আকাশ থেকে পড়ে যাওয়া, চুল কেটে ফেলা দেখেন তাহলে বুঝে নিন যে এই ধরনের স্বপ্ন আপনার জীবনে আসন্ন কোনও অশুভ ঘটনার সঙ্কেত দিচ্ছে। এছাড়াও দাঁত পড়া, নদীর জলের ওপর বাঁধ, স্বপ্নে বন্যা বা সূর্যাস্ত দেখা খুবই খারাপ বলে মনে করা হয়।

স্বপ্নে আকাশের তারা ছুঁয়ে ফেলা

স্বপ্নে আকাশের তারা ছুঁয়ে ফেলা

আপনি যদি আপনার স্বপ্নে তারা স্পর্শ করেন তবে নিশ্চিন্ত থাকুন কোনও ভালো ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে। কারণ এটি একটি ভাল লক্ষণ। এর অর্থ আপনিও তারার মতো জ্বলজ্বল করবেন। এই স্বপ্ন আপনার প্রতিপত্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

কেরিয়ারে সমস্যা হওয়ার সঙ্কেত

কেরিয়ারে সমস্যা হওয়ার সঙ্কেত

ঘোড়া থেকে পড়ে যাওয়া, জলবদ্ধ নালা, কুয়ো, নৌকায় বসে থাকা বা স্বপ্নে বেড়াল দেখা অশুভ বলে মনে করা হয়। বলা হয়ে থাকে যে এ ধরনের স্বপ্ন দেখা কেরিয়ারে সমস্যার লক্ষণ। আপনি যদি আপনার স্বপ্নে শুকনো বন, নিজেকে সই করতে বা পেঁচা দেখেন তবে এর অর্থ আপনি কেরিয়ার বা ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হতে চলেছেন।

যদি এ ধরনের স্বপ্ন আসে

যদি এ ধরনের স্বপ্ন আসে

স্বপ্নে যদি কোয়েল, ছুরি মারা, কাঁচি চালানো বা কেউ আপনাকে থাপ্পড় মারছে দেখেন তবে এটি ভালো কিছু হওয়ার লক্ষণ নয়। কথিত আছে যে এই ধরনের স্বপ্ন দাম্পত্য জীবনের জন্য খুব খারাপ।

অবশ্যই করুন এই উপায়গুলি

অবশ্যই করুন এই উপায়গুলি

খারাপ স্বপ্ন দেখলে, সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমে শিবের পুজো করুন। ভগবান শঙ্করের রুদ্রাভিষেক করুন। উপাসনা করার সময়, মনে মনে প্রার্থনা করুন যে ঈশ্বর আপনাকে যেন সব বিপদ থেকে রক্ষা করেন। এ ছাড়া দুর্গা সপ্তশতী পাঠ করুন। তা সত্ত্বেও যদি এমন অশুভ স্বপ্ন দেখার পরও মনে কোনো সন্দেহ থেকে যায় বা মন খারাপ হয়ে যায়, তাহলে বিশেষজ্ঞের মতামত নিতে পারেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+