আপনি কি আর্থিক দিকে উন্নতি করতে চাইছেন, তাহলে মেনে চলুন এই বাস্তুটিপসগুলো
আপনি কি আর্থিক দিকে উন্নতি করতে চাইছেন, তাহলে মেনে চলুন এই বাস্তুটিপসগুলো
জ্যোতিষশাস্ত্রে বলা হয় বাস্তু যদি ঠিক না থাকে তাহলে নানান অসুবিধার সম্মুখীন হতে সকল রাশির মানুষকে। তাই জীবনে সুখী হতে এবং আর্থিক দিকে উন্নতি করতে সর্বপ্রথম বাস্তু ঠিক থাকা দরকার। অনেক সময় আমাদের বাড়িতে বাস্তুদোষের কারণে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে এবং আমাদের নানান অসুবিধা সম্মুখীন হতে হয়। তাতে আমাদের অনেক বিপদে পড়তে হয়। বাড়িতে অনেক কঠিন রোগে আক্রান্ত হন অনেকে। তবে সঠিক কারণ আমরা বুঝতে পারি না অনেকেই। তবে জেনে নিন কী কী করলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবেন না, আবার বাড়ির বাস্তু ত্রুটি কেটে যাবে। বাস্তু ঠিক রাখতে এই কাজগুলি করা খুব দরকার।

মূল দরজার সামনে পরিষ্কার রাখুন
বাড়ির প্রধান দরজার সামনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে মা লক্ষ্মী খুশি হন এবং বাড়িতে প্রবেশ করেন। ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করার পর বাড়ির প্রধান দরজায় হলুদ জল ছিটিয়ে দিন। মানে জলে হলুদ দিয়ে সেই জল আপনি পুরো বাড়ির কোনায় ছিটিয়ে দিন। তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং বাড়ির ঘর মুছে তবেই পুজো করবেন। তবেই আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করবেন।

প্রধান দরজার সামনে স্বস্তিক চিহ্ন আঁকুন
বাড়ির প্রধান দরজার সামনে স্বস্তিক চিহ্ন আঁকা খুব শুভ বলে মনে করা হয়। এটি করলে জীবনে সাফল্য আসে। আর্থিক দিকে উন্নতি হয়। প্রতিদিন সূর্যাস্তের পর কোনও মন্দিরে বা আপনার বাড়ির পুজোর স্থানে প্রদীপ জ্বালান এবং মূল দরজার ধারে একটি প্রদীপ জ্বালান তাহলে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করবে এবং বিষ্ণু ও আপনার বাড়িতে প্রবেশ করবে। জীবনের সকল কাজে সফলতা পাবেন।

ভাঙা দরজা রাখবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজা কখনোই ভাঙ্গা রাখবেন না। দেখবেন খোলা ও বন্ধ হওয়ার সময় যাতে কোনোও রকম আওয়াজ না হয়। এটি হলে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হতে পারে। ঘরে কখনোই কোন ভাঙা জিনিস রাখবেন না তাতে মা লক্ষ্মী বিরক্ত হন। এইসব কাজগুলি করুন, জীবনে সাফল্য আসবে।

জলের সঙ্গে লবণ মিশিয়ে ঘর মুছুন
প্রতিদিন ঘরে জলের সঙ্গে লবণ মিশিয়ে ঘর মুছুন। তাহলে আপনার ঘরের নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। আপনার ঘরে আর্থিক দিকে খুব উন্নতি হবে। যদি আপনি এটি না করেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। মা লক্ষ্মী কখনোই ঘরে বিরাজ করবেন না। এগুলি করলে আপনার জীবনে আর্থিক দিকে সফলতা আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications