কার্তিক মাসে তুলসী দেবীর পুজো করলে আর্থিক দিকে সাফল্য আসে

কার্তিক মাসে তুলসী দেবীর পুজো করলে আর্থিক দিকে সাফল্য আসে

জ্যোতিষশাস্ত্র অনুসারে কার্তিক মাসকে শ্রেষ্ঠ মাস বলে মনে করা হয়। এই সময় মা লক্ষ্মী ও ভগবানের পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। বলা হয় ভগবান বিষ্ণুর চার মাস ঘুমোন কিন্তু এই সময় তিনি জেগে ওঠেন এবং তারপর তুলসী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। তাই কার্তিক মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছরের ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে কার্তিক মাস অর্থাৎ আজ থেকে। যা চলবে আমাদের ৮ তারিখ পর্যন্ত। এই মাসে নদীর জলে স্নান করে সূর্য ওঠার আগে তুলসী দেবীর পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। কার্তিক মাসের এই স্নান করলে শরীরে কোন রোগ থাকে না এবং আর্থিক দিকেও অনেক উন্নতি লাভ হয়। এটি করলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়, জীবনে অনেক এগিয়ে যাওয়া যায়।

লক্ষ্মী দেবীর পুজো করুন

লক্ষ্মী দেবীর পুজো করুন

কথিত আছে, কার্তিক মাসের যদি দেবী লক্ষী পুজো করা হয় তাহলে অপার সম্পত্তির অধিকারী হওয়া যায়। এই মাসে দেবী লক্ষ্মী পৃথিবীকে ঘরে পৃথিবীতে ঘুরে বেড়ান এবং তার ভক্তদের প্রচুর সম্পদ দিয়ে থাকেন। দীপাবলির সময় যে বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় সে বাড়িতে আর্থিক অভাব কখনো থাকে না এবং পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ আসবে।

 তুলসী দেবীর পুজো করুন

তুলসী দেবীর পুজো করুন

কার্তিক মাসে তুলসী দেবীর পুজো করা শুভ বলে মনে করা হয়। কার্তিক মাসে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ পেতে ব্রহ্ম মুহূর্তের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। তারপর তুলসী দেবীকে জল নিবেদন করুন এবং সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি জপ করুন। 'মহাপ্রসাদ জননী, সর্ব সৌভাগ্যবর্ধিনী'। 'আধি ব্যাধি হর নিত্যম, তুলসী ত্বাম নমোস্তুতে...' মন্ত্রটি জপ করুন। সেই সঙ্গে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী দেবীর সামনে রাখুন, এতে মা লক্ষ্মী খুব খুশি হন এবং তুলসীর বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। আপনার সংসারের সুখ ভরে উঠবে। জীবনে অনেক উন্নতি হবে।

 তুলসী গাছ দান করুন

তুলসী গাছ দান করুন

কার্তিক মাসের তুলসী পুজো করার পাশাপাশি তুলসী গাছ যদি আপনি কাউকে দান করেন সেটিও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে ঘরে তুলসী গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। এই সময় আপনার ঘরে সুখ শান্তি ভরে উঠবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকেও আপনার সুখ আসবে।

 কাঁচা দুধে জল মিশিয়ে তুলসী দেবীকে দিন

কাঁচা দুধে জল মিশিয়ে তুলসী দেবীকে দিন

কার্তিক মাসের প্রতি বৃহস্পতিবার যদি কাঁচা দুধ জলে মিশিয়ে তুলসী দেবীকে নিবেদন করেন তাতে তুলসী দেবী খুব খুশি হন এবং তার আশীর্বাদের হাত আপনার মাথার উপর থাকবে। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। ব্যবসা থেকে কর্মক্ষেত্র সকল ক্ষেত্রে আপনার উন্নতি করতে পারবেন। বাড়িতে কখনোও টাকার অভাব হবে না।

ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায়

ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায়


কথিত আছে কার্তিক মাসে শ্রী হরির সঙ্গে তুলসীর তুলসী দেবীর বিয়ে হয়, তাই এ মাসে ভগবান বিষ্ণুর মা লক্ষ্মীর ঘরে রাখতে এবং তাদের আশীর্বাদ পেতে তুলসী দেবীর পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। এতে ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+