শ্রাবণ মাসে শিবের কোন স্বপ্ন দেখলে ভাগ্য আপনার সহায় থাকবে, আর্থিক দিকে উন্নতি হবে?

শ্রাবণ মাসে শিবের কোন স্বপ্ন দেখলে ভাগ্য আপনার সহায় থাকবে, আর্থিক দিকে উন্নতি হবে?

শ্রাবণ মাসকে জ্যোতিষশাস্ত্রে খুব বিশেষ বলে মনে করা হয়। এই মাসে মহাদেব পুজো করা হয়। যেসকল ব্যক্তি এই মাসে শিবের পুজো করে থাকেন, তাঁদের সংসারে সুখ আসে এবং শিবের বিশেষ আশীর্বাদে পাওয়া পেয়ে থাকেন। যদি কোনও ব্যক্তি এই মাসে শিবের স্বপ্ন দেখে থাকেন তাহলে তার জীবনে অনেক নাম হবে। শুভ সময় উপস্থিত হবে। তাই এই সময়ে কোন কোন স্বপ্ন দেখা খুব ভালো। তা জেনে নিন।

কালো শিবলিঙ্গের স্বপ্ন

কালো শিবলিঙ্গের স্বপ্ন

কালো শিবলিঙ্গের স্বপ্ন শ্রাবণ মাসে দেখা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। এতে শিবের বিশেষ ফল পাওয়া যায়। স্বপ্ন দেখলে ভগবান শিব তাকে বিশেষ আশীর্বাদ দিয়ে থাকেন। আর এটি দেখা মানে আপনি খুব শীঘ্রই সুখবর পেতে পারেন। এই স্বপ্ন দেখলে আপনার মনের অনেক আশা পূরণ হতে পারে। সেই সঙ্গে আপনার পারিবারিক এবং সামাজিক দিকে বেশ ভালো নাম হবে। মনের আশা পূরণ হবে।

 শিবের ডুগডুগি দেখা

শিবের ডুগডুগি দেখা

যদি কোন ব্যক্তি না এই শ্রাবণ মাসের শিবের হাতের ডুগডুগির স্বপ্ন দেখেন তাহলে তা খুব ভালো বলে মনে করা হয়। কারণ এর অর্থ হল শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া। তাছাড়াও আপনার হঠাৎ কোথাও থেকে কোন প্রাপ্তি হতে পারে। তাছাড়াও লটারি কাটতে পারেন। এই সময় আপনার ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে। আপনার সমস্ত কাজের বাধা দূর হবে। আপনার জীবনের শুভ সময় উপস্থিত।

 শিবের ত্রিশূল দেখা

শিবের ত্রিশূল দেখা

স্বপ্নে শিবের ত্রিশূল দেখা খুব শুভ বলে মনে করা হয়। এই স্বপ্ন যে ব্যক্তি দেখেন তাকে ভাগ্যবান বলে মনে করা হয়। এতে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। জীবনে কোন সমস্যা থাকলে সেই সমস্যা আপনার কেটে যাবে। আপনি সকল কাজে সাফল্য পাবেন। ব্যবসাক্ষেত্রে ও চাকরিক্ষেত্রে যারা যুক্ত তাদের শুভ সময় উপস্থিত হবে। যারা অবিবাহিত তাদের বিয়ে হবার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পারিবারিক দিক আপনার খুব শুভ হবে। পরিবারের সমস্ত সদস্যদের পূর্ণ সমর্থন আপনি পেয়ে যাবেন।

 সাপের স্বপ্ন দেখা

সাপের স্বপ্ন দেখা

এই বিশেষ মাসে সাপের স্বপ্ন দেখা খুব শুভ বলে মনে করা হয়। এই শ্রাবণ মাসে যে ব্যক্তি সাপের দর্শন পান সেটি খুব শুভ লক্ষণ। এটিতে আপনার সম্পদ বাড়তে পারে। পরিবারে কেউ গর্ভবতী হতে পারে। ব্যবসা ও চাকরিতে শুভ সময় হবে আপনার। আপনার জন্য খুব শুভ হতে পারে এই স্বপ্ন।

 স্বপ্নে নন্দীকে দেখা

স্বপ্নে নন্দীকে দেখা

শ্রাবণ মাসে কোনও ব্যক্তি যদি শিবের বাহক নন্দীর দর্শন পান, তাহলে তা খুব শুভ বলেই মনে করা হয়। কারণ নন্দী সকলের সব ইচ্ছা পূরণ করে থাকেন। আপনার কাজের সমস্ত বাধা দূর হবে। মনস্কামনা পূর্ণ হবে। আপনি যদি এই সময়ে দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। এই শ্রাবণ মাসের শিবের পুজো করা খুব শুভ বলে মনে করা হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+