বাড়িতে কোন পিঁপড়ে দেখা শুভ আর কোনটি অশুভ, তা জেনে নিন

বাড়িতে কোন পিঁপড়ে দেখা শুভ আর কোনটি অশুভ, তা জেনে নিন

বাড়িতে পিঁপড়ে দেখা খুব সাধারন ব্যাপার। প্রায় সকলের বাড়িতে লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ে দেখে থাকেন। তবে এই পিঁপড়ে কোথা থেকে আসছে সেটাই দেখার বিষয়। পিঁপড়ে দুই ধরনের হয় একটি কালো রঙের অন্যটি লাল রঙের। তবে আমরা অনেকেই জানি না কোন পিঁপড়ে আমাদের জীবনে কোন লক্ষণ বয়ে নিয়ে আসে। তবে জেনে নিন কোন পিঁপড়ে আমাদের জীবনের শুভ লক্ষণ বয়ে নিয়ে আসে আর কোনটি অশুভ।

কালো পিঁপড়ে

কালো পিঁপড়ে

যদি কোনও বাড়িতে কালো পিঁপড়ের আগমন হয় তা কিন্তু খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। কালো পিঁপড়ে ঘরের সুখ শান্তি বজায় রাখে। তারপরে চালের হাঁড়ি থেকে যদি কালো পিঁপড়ে বের হতে দেখেন তা খুবই শুভ বলে মনে করা হয়। এরম হলে বুঝবেন আপনার আগামী দিনে ভবিষ্যতে আপনার আয় নতুন উৎস তৈরি হয়েছে। আপনার ব্যবসায় উন্নতি হতে পারে। আপনি নতুন চাকরি পেতে পারেন। বাড়িতে আর্থিক অবস্থার খুব উন্নতি হবে। আপনি অনেক সম্পত্তি করতে পারবেন। আপনার বাড়িতে যথেষ্ট আর্থিক দিকে লাভ হবে। তাই এই পিঁপড়ের আগমন খুব শুভ বলে মনে করা হয়।

লাল পিঁপড়ে

লাল পিঁপড়ে

কালো পিঁপড়ে শুভ বলে মনে করা হলেও লাল পিঁপড়ের আগমনকে খুব শুভ বলে মনে করা হয় না। বাড়িতে লাল পিঁপড়ে আগমন খুব অশুভ। যে বাড়িতে অশুভ সময়ের সূচক এটি। জ্যোতিষশাস্ত্রে বলা হয় লাল পিঁপড়ে কিন্তু ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে। তাই আগে লাল পিঁপড়ে দেখলে তাকে ঘরের বাইরে বের করে দিন না হলে মেরে দিন। আপনাদের অকারণে সমস্যায় পরতে হতে পারে। আপনাদের বাড়তি খরচ বাড়তে থাকবে আরও। আর্থিক দিকে অনেক অবনতি হবে। যদি দেখেন লাল পিঁপড়ে তার বাসা থেকে মুখে করে ডিম নিয়ে বের হচ্ছে, তা কিন্তু শুভ বলে মনে করা হয়। তবে শুধু যদি দেখেন লাল পিঁপড়ে ঘরে হাটছে তা কিন্তু খুব অশুভ। তাই ঘরে যাবতীয় সমস্যা থেকে বেরোবার জন্য ঘর থেকে বার করুন এদের।

 ঘরে পিঁপড়ে দেখলে কী করবেন

ঘরে পিঁপড়ে দেখলে কী করবেন

যদি আপনার ঘরে পিঁপড়ে প্রায় সময়েই ঘোরাঘুরি করে তাহলে তাদের ময়দা খেতে দিন। এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে আর নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। জীবনে আপনি অনেক এগোতে পারবেন। পরিবারে শান্তি ফিরবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+