ঘরে লাল ও কালো পিঁপড়ের আগমন শুভ না অশুভ, জানুন এখান থেকে

প্রায় প্রত্যেকটি গৃহস্থ পরিবারে পিঁপড়ের আনাগোনাকে খুব বিশেষ বলে মনে করা হয়। তা লাল হোক কিংবা কালো। ঘর থেকে পিঁপড়ে বের হওয়ার ঘটনাকে খুব বিশেষ বলে মনে করা হয়। বেশিরভাগ সময় আমরা স্যাঁতস্যাতে, ময়লা বা খাবারের জায়গায় আমরা পিঁপড়েকে যাতায়াত করতে দেখি, তা খুব বিশেষ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে লাল ও কালো পিঁপড়ের উপস্থিতিকে শুভ ও অশুভ লক্ষণ বলে মনে করা হয়। আপনাদের আর্থিকদিকেও দুর্বল হতে পারে। আবার অনেক সময় আপনাদের হয়তো কর্মজীবনে শুভ প্রভাব পড়তে পারে। তবে জানুন লাল বা কালো পিঁপড়ের ঘরে উপস্থিতি শুভ না অশুভ।

লাল পিঁপড়ে দেখার অর্থ

লাল পিঁপড়ে দেখার অর্থ

ঘরে লাল পিঁপড়ে বের হওয়ার অর্থ অনেকেই জানেন না, তা জেনে নিন এখান থেকে। যদি আপনি দেখেন আপনার বাড়ি থেকে বা ঘর থেকে প্রচুর লাল পিঁপড়ে বের হচ্ছে তা কিন্তু কখনোই শুভ বলে মনে করবেন না। পিঁপড়ে মানে যে শুভ এই ধারণাটা কিন্তু খুব ভুল। লাল পিঁপড়ের ঘরে উপস্থিতি মানে আপনার ঘরে অর্থের ক্ষতি হতে চলেছে। আপনার হয়তো ঋণের বোঝা আরোও বাড়তে পারে। বাড়িতে লাল পিঁপড়ে দেখা এতটাই অশুভ। যা দেখলেই আপনি সাবধান হন। না হলেই আপনার জীবনে নানান ক্ষতি হতে পারে। লাল পিঁপড়ে দেখলে তাদের তাড়াতাড়ি ঘর থেকে বের করুন এবং আপনি যে দেবতাকে রোজ পুজো করেন সেই দেবতার পূজো করুন। আর ঘরে যাতে লাল পিঁপড়ে না আসে সেদিকে লক্ষ্য রাখুন। যদি পারেন লবঙ্গ, লেবু, কর্পূর বাড়ি নানা জায়গায় ছড়িয়ে রাখুন। এগুলি রাখলে ঘরে লাল পিঁপড়ের আগমন হয় না।

কালো পিঁপড়ে দেখার অর্থ

কালো পিঁপড়ে দেখার অর্থ

ঘরে কালো পিঁপড়ের উপস্থিতির লক্ষণ সম্পর্কে জেনে নিন। ঘরে কালো পিঁপড়ের উপস্থিতি কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। আপনার জীবনে শুভ সময় শুরু হতে পারে। কর্মজীবনে আমিও আপনি অনেক উন্নতিও করতে পারেন। আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আয়- ক্রমশ বাড়তে পারে। আপনার যদি পুরনো কোনও সমস্যা থাকে তা থেকে আপনি বেরোতে পারবেন। যখনই ঘরে কালো পিঁপড়ে দেখা দেবে তখন তাতে ময়দা, চিনি খেতে দিন। এটা আপনার আর্থিক দিকে উন্নতি হবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপাও আপনি পাবেন। সেই সঙ্গে জীবনে আসবে সাফল্যও। পরিবারের সঙ্গে ভালোভাবেও থাকতে পারবেন।

 পিঁপড়ে ও মাছকে এগুলি খেতে দিন

পিঁপড়ে ও মাছকে এগুলি খেতে দিন

এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের জীবনে নানান সমস্যা আছে। হাজারোও চেষ্টা করে তাঁরা সেই সমস্যা থেকে বেরোতে পারেন না। তাঁরা বাড়ির বাইরে পিঁপড়ের জন্য আটা ও চিনি রেখে দিন। তারা সেই আটা ও চিনি খেলে আপনার উন্নতি হবে। সেই সঙ্গে পাখিদের জন্য খাবার ও জল রাখুন। মাছকে পারলে আটার গুলি করে খাওয়ান। এতে আপনার জীবনে যে সমস্যা আছে সেটা থেকে বেরোতে পারবেন। জীবনে সাফল্য আসবে ও কাজের দিকে অগ্রগতি হবে। আর্থিক দিকেও উন্নতি হবে। জীবনে আপনারা অনেক এগিয়েও যেতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+