Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পিতৃপক্ষের সময় কালো তিল সংক্রান্ত এই প্রতিকারগুলি মানলে পিতৃদোষ দূর হবে, হবে আর্থিক লাভও

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করার বিশেষ রীতি রয়েছে। মনে করা হয় এসময় পূর্ব পুরুষদের সন্তুষ্ট রাখতে পারলেই আপনি সারা বছর সুখে থাকতে পারবেন। ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ।

যা চলবে অক্টোবর মাসের ২ তারিখ পর্যন্ত। এসময় পূর্বপুরুষের খুশি করতে তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান, তর্পনের মতন বিশেষ কাজের আয়োজন করা হয়। এছাড়াও যদি আপনার জন্মকুণ্ডলীতে পিতৃদোষ থাকে তা কিন্তু সহজে দূর হবে। পূর্বপুরুষদের খুশি করতে আপনি কিন্তু এই সময়ে কালো তিল ব্যবহার করতে পারেন। তবে কীভাবে করবেন, জানুন।

pitru paksha

  • এই দেবতাকে কালো তিল নিবেদন করুন

অর্যমা দেবকে পূর্বপুরুষদের দেবতা বলে মনে করা হয়। তাই ভাদ্র মাসে এই দেবতার পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পুজোর সময় আর্যমাকে কালো তিল নিবেদন করুন। এতে শুধু দেবতারই খুশি হন না। পিতৃপুরুষেরাও বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। সেই সঙ্গে জীবনে সফলতা আসবে।

  • যমরাজ কালো তিল পছন্দ করেন

পিতৃপক্ষের সময় প্রতিদিন পূর্বপুরুষদের নিবেদন করা উচিত। এতে পিতৃপুরুষরাও খুশি হবেন। যখন তর্পন করবেন, এই সময় জলে কালো তিল মিশিয়ে পিতৃপুরুষকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, যমরাজ কালো তিল পছন্দ করেন। তাই কালো তিল ব্যবহার করা উচিত। এতে তিনি সন্তুষ্ট হয়ে তিনি সম্পদ ও সমৃদ্ধি দান করে থাকেন।

  • বিষ্ণুর পুজো করা হয়

পিতৃপক্ষের সময় ইন্দিরা একাদশী ঘটে। তাই ভগবান বিষ্ণুর পুজো এসময় করা হয়। ভগবান বিষ্ণুকে এসময় যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনে সাফল্য আসবে।

  • এতে পূর্ব পুরুষেরা খুশি হন

এসময় আচার অনুষ্ঠান মেনে বিষ্ণুর পুজো করুন ও ইন্দিরা একাদশীর ভাদ্রপদ মাসেই পড়ে। তাই এসময় ভগবান বিষ্ণুকে কালো তিল নিবেদন করুন। এতে পূর্বপুরুষেরাও খুশী হন। এতে আপনার ঘরের সুখ, সমৃদ্ধি বিরাজ করবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। তাছাড়া এসময়ে আপনার ভাগ্যের দ্বার খোলা থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+