চলতি বছর মার্গশীর্ষ অমাবস্যা কবে পড়েছে, জানুন শুভ সময়, অগ্রহায়ণ মাসে কোন কাজে মিলবে সুফল

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে মার্গশীর্ষ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই মাসটিকে অত্যন্ত শুভ মাস বলে মনে করা হয়। এই মাসের অমাবস্যাকে মৃগশিরা অমাবস্যাও বলা হয়। এই অমাবস্যা কৃষ্ণপক্ষের ১৫ তম দিনে পড়ে।

চলতি বছর মার্গশীর্ষ অমাবস্যা কবে পালিত হবে? মার্গশীর্ষ মাস হল নবম মাস। এই মাসই হল অগ্রহায়ণ মাস। এই দিন কোন কোন কাজ করা অত্যন্ত শুভ, এই কাজ করলে আপনার আর্থিকদিকে লাভ হবে, ব্যবসাতেও লাভের মুখ দেখতে পাবেন আপনি। জানুন এই শুভদিনে কোন কোন কাজ করা শুভ।

amavasya

  • কবে পড়েছে এই শুভ দিন

মার্গশীর্ষ অমাবস্যা কৃষ্ণপক্ষের অমাবস্যার তিথি ৩০ নভেম্বর শনিবার পড়েছে। শুভ সময় শুরু হচ্ছে সকাল ১০ টা ২৯ মিনিট থেকে। রবিবার পয়লা ডিসেম্বর সকাল ১১ টা ৫০ মিনিট পর্যন্ত থাকবে। এই মাসের অমাবস্যা সকালে পালন করবেন পয়লা ডিসেম্বর, রবিবার। উদয় তিথি অনুযায়ী এই সময়টিকে কিন্তু অত্যন্ত শুভ সময় বলে মনে করা হচ্ছে।

কোন কোন কাজ করা শুভ

  • গঙ্গা বা নদীতে স্নান করুন

এই বিশেষ দিনে সকালে ঘুম থেকে উঠে গঙ্গা, নদীতে বা পুকুরে স্নান করতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।

  • সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন

এই সময় ভগবান সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন। তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্পণ করুন। এতে আপনার জীবনে থাকা সমস্ত বাধা কেটে যাবে।

  • ভগবানের পুজো করুন

স্নান করার পর ব্রাহ্মণদের খাওয়ান। পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন, ভগবানের পুজো করুন। এতে ভগবানের বিশেষ কৃপা পাবেন আপনি। এতে আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে।

  • গঙ্গা জল মিশিয়ে স্নান করুন

যদি আপনার বাড়ির সামনে কোনও গঙ্গা, পুকুর কিংবা নদীতে না থাকে তাহলে বাড়িতেই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন।

  • পিতৃপুরুষকে তর্পণ করুন

খাঁটি ঘিয়ের প্রদীপ চালিয়ে পিতৃপুরুষকে তর্পণ করুন। এতে দেখবেন পিতৃপুরুষের বিশেষ কৃপা লাভ করবেন আপনি।

  • এগুলি দান করুন

এই মাসে দারিদ্র ব্যক্তিদের অন্ন, বস্ত্র দক্ষিণা ইত্যাদি দান করুন। যদি পারেন সাদা রঙের বস্ত্র দান করুন। এতে আপনার মনোবাসনা পূর্ণ হবে।

  • গরু, কুকুর, কাককে খাওয়ান

এই বিশেষ দিনে গরু, কুকুর, কাককে খাওয়ানো অত্যন্ত শুভ হবে। তাই সকাল বেলা উঠে স্নান সেরে যদি পারেন এই কাজগুলো করবেন।

  • খারাপ কাজ করবেন না

এই বিশেষ দিনে কোনরকম খারাপ কাজে লিপ্ত হবেন না, এতে কিন্তু দেবতারা কিন্তু রেগে যান। এতে আপনার অর্থহানি হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+