দশমীর দিন এই জিনিসগুলি দান না করাই ভালো, কিন্তু কেন, জানুন

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বিজয়া দশমী প্রতিবছর আশ্বিন মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতেই পালিত হয়। এই সময় এমন অনেক জিনিস আছে সেগুলি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

আবার এমন অনেক জিনিস আছে সেগুলি দান করলে আপনার জীবনে নানান সমস্যা আসবে। হতে পারে অর্থহানিও। ভুলেও দশমীর দিন এই জিনিসগুলো দান করবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। জানেন কোন কোন জিনিস দান করবেন না আপনি।

Durga Puja

  • চামড়ার জিনিস

দশমীর দিন কোনও চামড়ার জিনিস কাউকে দান করবেন না। তা জুতো বা ব্যাগ যাই হোক না কেন। এগুলি দান করা খুব অশুভ বলে মনে করা হয়। তাছাড়া এটি আপনার জীবনের ওপর অশুভ প্রভাব ফেলতে পারে।

  • ধারালো কোনও জিনিস

ধারালো কোনও জিনিস দশমীর দিন কাউকে দান করবেন না। এতে আপনার ওপর অশুভ প্রভাব পড়বে। বাড়িতে বিচরণ করবে নেতিবাচক শক্তি। শুধু তাই নয়, আর্থিক দিকে খুব ক্ষতি হবে আপনার। সেই সঙ্গে দেবী লক্ষ্মীও কিন্তু প্রচন্ড রেগে যাবেন। অর্থহানি হতে পারে। তাই দশমীর দিন এগুলি দান করা এড়িয়ে চলুন।

  • হলুদ

বলা হয়, হলুদের সঙ্গে বৃহস্পতি গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। এদিন হলুদ দান করলে বৃহস্পতি গ্রহ আসতে আসতে দুর্বল হতে থাকবে। আর আপনার ওপর অশুভ প্রভাব পড়বে। সেই সঙ্গে আপনার বাড়িতে সর্বদাই ঝগড়া, অশান্তি লেগে থাকবে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। তবে দশমীর পরের দিন থেকে এই জিনিসগুলি দান করতে পারেন। তবে সন্ধ্যায় হলুদ দান করা শুভ।

  • এক টাকার কয়েন

এক টাকার কয়েন দশমীর দিন কাউকে দান না করাই ভালো। এতে আপনার অর্থহানি হবে। নাহলে মনের ইচ্ছা পূরণ হবে না। পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তি লেগে থাকবে। এতে কিন্তু মা লক্ষ্মীও রেগে যান। তাই এগুলি দান করার আগে সাবধান হোন আপনিও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+