আজ মকর সংক্রান্তি উৎসব, এই বিশেষ দিনে গঙ্গায় স্নান করা পুণ্যদায়ক

আজ মকর সংক্রান্তি উৎসব, এই বিশেষ দিনে গঙ্গায় স্নান করা পুণ্যদায়ক

প্রতি বছর দেশজুড়ে পালিত হয় মকর সংক্রান্তি উৎসব। এই উৎসব নিয়ে অনেক অজানা তথ্য রয়েছে। যা অনেক আচার্য ও পণ্ডিতদেররা জানিয়েছেন। এবার মকর সংক্রান্তি পড়েছে শুক্রবার রাত ৮.৩৯ টার সময়ে। এটি জানিয়েছেন শ্রী বাবা পাতালেশ্বরনাথ মন্দিরের প্রধান পুরোহিত কাম আচার্য। এদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে।

শুভ সময় কখন

শুভ সময় কখন

আজ শুক্রবার ১৪ জানুয়ারি ২০২২ সাল। সংক্রান্তি শুরু হচ্ছে রাত ৮.৩৯ টা থেকে। শুভদিন চলবে ১৫ জানুয়ারির মাঝ রাত পর্যন্ত। এই বিশেষ দিন নানান রাজ্যে খিচড়ি উৎসব পালন করা হয়। পাশপাশি আচার্য রঞ্জিত কুমার পান্ডে জানান, ১৫ জানুয়ারি বারানসীতে মকর সংক্রান্তি পালন করা হবে। এই শুভদিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। সেই সঙ্গে ফল দান করা ভালো। আচার্য রঞ্জন পান্ডে বলেন,মকর সংক্রান্তির এই বিশেষ দিনে গঙ্গা স্নান করা ও গরীব, অসহায় পণ্ডিতদের ফল দান করা অত্যন্ত শুভ।

পণ্ডিত ও আচার্যরা কী জানালেন

পণ্ডিত ও আচার্যরা কী জানালেন

পণ্ডিত ও আচার্যদের মতে, এই বিশেষ দিনে সকালে স্নান করে পাত্রে লাল ফুল নিয়ে সূর্যকে নিবেদন করে বীজমন্ত্র জপ করা অত্যন্ত শুভ। তারপরেই পাঠ করুন গীতা। এরপর পণ্ডিত ও দরিদ্রদের মধ্যে নতুন শস্য, কম্বল, তিল ও ঘি দান করুন। সেই সঙ্গে বাড়িতে খিচড়ি বানিয়ে দেবতাকে অর্পণ করে প্রসাদ হিসেবে বিতরণ করুন।

বিশেষ দিনে গঙ্গায় স্নান করা খুব শুভ

বিশেষ দিনে গঙ্গায় স্নান করা খুব শুভ

হিন্দু শাস্ত্র মতে মকর সংক্রান্তির উৎসব পালন করা খুব ফলদায়ক। এই উৎসবকে কোথাও কোথাও আবার উত্তরায়ণও বলা হয়। এই শুভ দিন গঙ্গায় স্নান করা, উপবাস থাকা, গরীবকে কোন কিছু দান করা ও দেবতা সূর্যদেবের পূজা করলে বিশেষ ফল লাভ হয়। এই সময়ে অনেক জায়গায় নতুন ফলস তোলা হয়। বিশেষ করে বিহারে। তাই কৃষকরা এই দিনটিকে কৃতজ্ঞতা দিবস হিসেবে পালন করে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+