শনিবার সকালে এই জিনিসগুলি নজরে পড়া ভালো, ভাগ্য ফেরার ইঙ্গিত লুকিয়ে রয়েছে এতে
শনিদেব কর্মফলদাতা ও দণ্ডাধিকারী নামেও পরিচিত। মানুষের ভালো-মন্দ কাজের ফল শনিদেব দেন। এরকম পরিস্থিতিতে প্রত্যেকে শনিদেবকে প্রসন্ন করে তাঁর কৃপা পেতে চান। শনিবারের দিন শনিদেবের বলে বিবেচনা করা হয়। তাই শনিবার সকাল সকাল যদি এর মধ্যে কোনও একটি জিনিস দেখতে পাওয়া যায় তাহলে তা শুভ বলে প্রমাণিত হবে। শুধু তাই নয়, শনিদেবের কৃপা আপনার ওপর থাকবে এবং আপনার সব কষ্ট থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। আসুন জেনে নেওয়া যাক সেই জিনিসগুলির বিষয়ে।

ভিখারির দেখা পাওয়া
শনিবার সকালে যদি আপনার বাড়িতে কোনও গরীব বা ভিখারি আসেন বা আপনার চোখে পড়ে যায়, তবে সেটা শুভ সঙ্কেত বলে মনে করা হয়। এই সময় যদি আপনি তাঁর সাহায্য করেন তবে শনিদেব আপনার ওপর প্রসন্ন হয়ে আপনার সব মনোস্কামনা পূরণ করবে। অন্যদিকে ভিখারি বা গরীব কাউকে তাড়িয়ে দিলে শনিদেব আপনার ওপর রুষ্ট থাকবেন।

সাফাই কর্মীকে দেখা
শনিবারের দিন বাড়ির পাশে সাফাই কর্মীকে যদি দেখতে পান তাহলে এটা শুভ সঙ্কেত বলে মানা হয়। যদি আপনি কোনও সাফাই কর্মচারী দেখেন বা আপনার বাড়িতে আসে তবে তাঁকে কিছু অর্থ অবশ্যই দেবেন। এরকম করলে আপনার অর্থ বাড়বে এবং উন্নতির রাস্তা খুলে যাবে।

কালো কুকুরের দেখা পাওয়া
জ্যোতিষ শাস্ত্র মতে শনিবারের দিন কাল ওকুকুর দেখা শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে যাঁরা কুকুরদের খাবার খাওয়ান শনিদেব তাঁদের ওপর প্রসন্ন থাকেন। শনিবারের দিন শনি মন্দিরের বাইরে যদি কালো কুকুরের দেখা পাওয়া যায় তাহলে তাকে রুটি বা খাবার অবশ্যই খাওয়ান। এতে শুধু শনিদেব নয় রাহু ও কেতুও সন্তুষ্ট হন।

কালো কাকের দেখা
শনিবারের দিন বাড়ির উঠোনে কালো কাক জল খাচ্ছে এমন দৃশ্য যদি নজরে আসে তাহলে এটা শুভ সঙ্কেত বলে মানা হয়। অন্যদিকে যদি কালো কাক বাড়িতে এসে বসে তবে শুভ খবর আসার সম্ভাবনা রয়েছে।

কালো গরুর দেখা পাওয়া
শনিবারের দিন কালো গরুর দর্শন খুব শুভ বলে মনে করা হয়। কোনও জরুরি কাজে যাওয়ার সময় কালো গরু দেখতে পাওয়া গেলে আপনি ওই কাজে সফলতা অবশ্য পাবেন। এইদিন বাড়িতে কালো গরু আসাও শুভ বলে মনে করা হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications