দীপাবলির দিন এই প্রাণীদের দেখলে মা লক্ষ্মীর কৃপা পাবেন আপনি
দীপাবলি আসতে আর বেশি দিন বাকি নেই। আর এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময় এমন অনেক কাজ আছে সেগুলি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই কাজগুলি করলে আর্থিক দিকে খুব লাভ হবে।
ঠিক তেমনি আপনি যদি দীপাবলির সময় এই প্রাণীদের দেখেন, তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার উপর থাকবে। এতে জীবনেও সফলতাও অর্জন করতে পারবেন আপনি। পয়লা নভেম্বর পড়েছে দীপাবলি। প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালিত হয়। আর এই বিশেষ দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে।

- কোন কোন প্রাণী দেখা শুভ
যদি এই বিশেষ দিনে আপনি বাড়ির আশেপাশে বা বাড়িতে এই প্রাণীদের দেখতে পান, তাহলে সেটি অত্যন্ত শুভ বলে মনে হয়। এতে দেবী লক্ষ্মীর কৃপাও আপনি পাবেন। আপনার উপর থাকবে দেবী লক্ষ্মীর কৃপাও।
- পেঁচা
দীপাবলি রাতে পেঁচা দেখা খুব শুভ, কারণ পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন বলে মনে করা হয়। যদি এই পেঁচা আপনি দেখেন, তাহলে বুঝবেন মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে রয়েছে। পেঁচা যদি পূর্ব দিক থেকে দেখেন তাহলে বুঝবেন এটি অত্যন্ত শুভ। এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে। পেঁচাকে সনাতন ধর্মে সমৃদ্ধি ও সম্পদের প্রতীক বলে মনে করা হয়।
- টিকটিকি
দীপাবলির দিন বাড়িতে টিকটিকি দেখা শুভ বলে মনে করা হয়। যদি এই দিন আপনি টিকটিকি দেখেন তাহলে বুঝবেন এটি অত্যন্ত শুভ লক্ষণ। এতে আপনার অর্থের অভাব কখনোই হবে না। মানসিক শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন।
- ছুঁচো
ছুঁচো দেখা খুব শুভ। এই দিন যদি আপনি ছুঁচো দেখেন তাহলে মনে করবেন দেবীর লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজ করছে। এতে আপনার সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। এবং ভবিষ্যতেও আপনার অর্থলাভের সম্ভাবনা রয়েছে। এই প্রাণীদের বাড়িতে দেখলেই কখনোই তাড়াবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications