বাড়ির প্রধান দরজার সামনে গণেশের মূর্তি রাখা কি শুভ, কী বলছে বাস্তুশাস্ত্র
প্রায় প্রত্যেকটি হিন্দু বাড়িতেই নিত্যদিন গণেশ দেবতার পূজো করা হয়। যে ব্যক্তির প্রতি গণেশ দেবতা সন্তুষ্ট থাকেন, তিনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। শুধু তাই নয়, ভগবানের বিশেষ কৃপাও তিনি পেয়ে থাকেন।
গণেশের কৃপা আপনার ওপর থাকলে স্বাস্থ্য ভালো থাকবে আপনার। বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। বাড়ির মূল প্রবেশদ্বারে গণেশের মূর্তি রাখা খুব শুভ, এতে জীবনে সাফল্য লেগেই থাকে।

অনেকেই রয়েছেন গণেশের পূজো করার পরেও, তাদের আর্থিক সঙ্কট জীবনে লেগে থাকে। যার জন্য প্রথম দায়ী হচ্ছে বাস্তুত্রুটি। বাড়ির প্রধান দরজার সামনে গণেশ মূর্তি স্থাপন করার আগে অবশ্যই এগুলি মানতে পারবেন।
- কোনদিকে দেবতার মূর্তি রাখবেন
গণপতির মূর্তি স্থাপন করার আগে অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। মূর্তিটি পূর্ব পশ্চিম দিকে না রাখাই ভালো। তবে যদি অন্য কোনও দিকে মুখ করা থাকে আপনার দরজা তাহলে সেদিকে রাখবেন। পূর্ব ও পশ্চিম দিকে গণপতির মূর্তি রাখা উচিত নয়। উত্তর বা দক্ষিণ দিকে রাখা অত্যন্ত শুভ। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, নেতিবাচক শক্তি বিদায় নেবে।
- কেমন মূর্তি বাড়িতে রাখবেন
গণেশের মূর্তি কেনার সময় অবশ্যই তাঁর শুঁড়ের দিকে লক্ষ্য রাখবেন। শুঁড় যেন ডানদিকে থাকে, বামদিকে যদি লাড্ডু থাকে, সেই মূর্তি বাড়িতে রাখা খুব ভালো। এই মূর্তি বাড়িতে রাখলে আপনার আর্থিক দিকে লাভ হবে। দাম্পত্য জীবনে সুখী হবেন। শুধু তাই নয়, জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। তাই এমন মূর্তি রাখার চেষ্টা করবেন।
- কেমন রঙের মূর্তি ঘরে রাখবেন
বাড়ির মূল দরজার সামনে যখন গণেশের মূর্তি স্থাপন করবেন। তখন অবশ্যই কিন্তু গণেশের মূর্তি রঙ দেখে কিনবেন। কারণ তার প্রিয় রঙ হচ্ছে হলুদ কিংবা সাদা। তার গণেশের বাহন ইঁদুর। গণেশের বামদিকে লাড্ডু রয়েছে, এমন মূর্তি কেনা আপনার জন্য ভালো হবে। এতে আপনার পরিবারের সুখ বজায় থাকবে। এমনকি গণেশের বিশেষ কৃপাও আপনি পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications