Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সর্বপিতৃ অমাবস্যাতেই ঘটবে বছরের শেষ সূর্যগ্রহণ, কী কী দানে মিলবে সুফল, জানুন

জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই সঙ্গে গুরুত্ব রয়েছে সর্ব পিতৃ অমাবস্যারও। তবে হিন্দুধর্মে সূর্যগ্রহণকে একদমই শুভ বলে মনে করা হয় না। শুধু সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। সর্ব পিতৃ অমাবস্যা পিতৃ অমাবস্যা নামেও পরিচিত। ২ অক্টোবর ঘটবে সূর্যগ্রহণ। আর এই দিনেই পড়েছে মহালয়া।

সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিন কোনও শুভ কাজ করা যায় না। তবে গ্রহণের পর স্নান, দান করারও বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয়, গ্রহণের সময় পরিবেশের উপর খারাপ প্রভাব পড়ে। যে কারণে মানুষের জীবনেও নানান সমস্যার সৃষ্টি হয়।

Solar eclipse

  • কী কী দান করা শুভ

চলতি বছর পিতৃ অমাবস্যার দিনেই বছরের শেষ ও দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে। পিতৃ অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, ব্রাহ্মণদের দান করার গুরুত্ব রয়েছে। এই সূর্য গ্রহণের দিন যেহেতু পিতৃ অমাবস্যা পড়েছে, সেহেতু দানের গুরুত্ব বেড়েছে। এই দিন কী কী দান করবেন, জানুন।

  • এদিন কি দান করা যাবে?

বছরের শেষ সূর্যগ্রহণ আশ্বিন মাসে ঘটবে। আশ্বিন মাসের অমাবস্যা অক্টোবর মাসের ২ তারিখ ঘটবে। সূর্যগ্রহণ শুরু হবে রাতে। রাত তিনটে পর্যন্ত থাকবে এই গ্রহণ। তার পরেই পড়বে মাতৃপক্ষ।

তারপরের দিনই কিন্তু আপনি ঘট স্থাপন করতে পারবেন। এই সূর্যগ্রহণ ভারত দেখা যাবে না। তাই সূতক সময়ও বৈধ হবে না। তবে সূর্য গ্রহণের পর আপনি স্নান ও দান করতে পারেন। দারিদ্র ব্যক্তিদের দানও করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

  • কী কী দান করা শুভ

সূর্য গ্রহণ শেষ হলে ঘর ঝাড় দিন, স্নান করুন, ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন। তারপর নিজের সামর্থ্য মতো দারিদ্র ব্যক্তিদের দান করুন। সূর্যগ্রহণের পর ছোলা, গম, গুড়, কলা, দুধ দান করলে আপনার আর্থিক দিকে লাভ হবে।

এমনকি সূর্যগ্রহণের অশুভ প্রভাব আপনার উপর পড়বে না। এতে জীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনি। তবে গ্রহণের সময় ভুলেও কাউকে কোন জিনিস দেবেন না। এতে আপনার জীবনের উপর অশুভ প্রভাব পড়বে। অর্থহানি হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+