রাত পোহালেই বিপত্তারিণী পুজো, এই সময়ে কী করবেন, আর কোন কাজ করা অশুভ, জানুন
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে বিপত্তারিণী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে মঙ্গলবার, শনিবার পড়ে, তখনই কিন্তু বিপত্তারিণী পুজো হয় অর্থাৎ তৃতীয়া থেকে নবমীর তিথির মধ্যে বিপত্তারিণী পুজো হয়।
চলতি বছর ৯ জুলাই পালিত হবে বিপত্তারিণী পুজো। এই দিনটি অত্যন্ত বিশেষ। বাংলা মাস অনুযায়ী ১৪৩১ সালের ২৪ আষাঢ়, মঙ্গলবার বিপত্তারিণী পুজো পালন করবেন সকলে।

- জানুন দিন
বিপত্তারিণী ব্রতর দ্বিতীয় দিন পরেছে ১৩ জুলাই, শনিবার। বাংলা মাস অনুযায়ী ১৪৩১ সনের ২৮ আষাঢ়, শনিবার। এই বিপত্তারিণী পুজোর সময় সব কাজ করা যায় না। আবার এমন অনেক কাজ রয়েছে তা করলে জীবনে সাফল্য লেগেই থাকে।
- লাল সুতো বাঁধবেন
বিপত্তারিণী পুজোর সময় দেবীর পুজো করে লাল সুতো হাতে বাঁধলে দেবীর ভক্তরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন। সেই সঙ্গে বাধা বিপত্তি কাটিয়ে ভক্ত জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন।
- কী কী করবেন, কী করবেন না
এই সময়ে দেবীকে ১৩ রকমের ফল, ১৩ রকমের মিষ্টি, ১৩ রকমের ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে মহিলারা এই ব্রত রাখেন তাঁদেরও কিন্তু ১৩ রকমের খাবার খেতে হয়। এই বিশেষ দিনে লাল সুতো হাতে বাঁধার নিয়ম রয়েছে। বিপত্তারিণী পুজোর দিনে কী করবেন, আর কী করবেন না, জানুন।
- আমিষ খাবেন না
পুজোর আগের দিন ও পুজোর দিন কখনও আমিষ খাবেন না। এমনকি চালের জিনিসও খাবেন না। এটি খাওয়া খুব অশুভ। এটি খেলে দেবী রেগে যান। দেখবেন আপনার পরিবারেও সেদিন কেউ আমিষ না খান। তাহলে দেবী খুব রেগে যাবেন।
- স্নান সেরে দেবীর পুজো করবেন
এই সময় অবশ্যই সকালবেলা স্নান সেরে দেবীর পুজো করা উচিত। না হলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে না। সেই সঙ্গে জীবনে নানান অশান্তি লেগে থাকবে।
- কাউকে অসম্মান করবেন না
যখন আপনি পুজো করবেন তখন কারোর সঙ্গে কথা বলবেন না। বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এই সময় বড়দের সম্মান করবেন। কাউকে অসম্মান করবেন না। এই সময়ে কাউকে ঋণ দেবেন না। কারোর থেকে টাকা ধার করবেন না। এতে দেবী রেগে যান।












Click it and Unblock the Notifications