একটি আয়নাই পারে আপনার ভাগ্য বদলে দিতে, কিন্তু, কীভাবে

প্রত্যেকটি বাড়িতেই আয়না থাকে। বাস্তুশাস্ত্রে বলা হয়, আয়না ঘরে রাখা ভালো। তবে এমন অনেক জায়গা আছে সেখানে আয়না না রাখাই ভালো। আয়নাকে সঠিক স্থানে রাখতে হয়। না হলে বড় বিপদের মুখে পড়তে হতে পারে আপনাকেও।

আয়না যদি সঠিক জায়গায় না থাকে তাহলে আপনার অর্থহানি হতে পারে। যদি আপনি আর্থিক দিয়ে উন্নতি করতে চান এবং পরিবারে সুখ বজায় রাখতে চান তাহলে আয়না সংক্রান্ত এই টিপসগুলি অবশ্যই মানুন।

Mirror

  • শোওয়ার ঘরে আয়না রাখবেন না

বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, শোওয়ার ঘরে কখনোই আয়না রাখবেন না। এতে বিবাহিত জীবনের উপর অশুভ প্রভাব পড়ে। সেই সঙ্গে রান্নাঘরেও ভুলেও আয়না রাখবেন না। এতে আপনার বাড়িতে বাস্তুদোষের সৃষ্টি হবে এবং কোনও কাজেই আপনি জীবনে এগোতে পারবেন না।

  • কোন দিকে আয়না লাগাবেন

আয়না রাখার সঠিক দিক হল উত্তর দিক। আয়না এমন ভাবে রাখুন যাতে আপনার মুখটি উত্তর বা পূর্ব দিকে থাকে। তবে চাইলে আপনি দক্ষিণ-পশ্চিম দিকেও রাখতে পারেন। যদি আপনি বাথরুমে আয়না লাগাতে চান, তাহলে অবশ্যই পূর্ব বা উত্তর দিকে লাগাবেন আর বাথরুমে আয়না লাগালে গোল বা বৃত্তাকার আয়না লাগান। এটি খুব শুভ বলে মনে করা হয়। এতে আপনার জীবনের উপর শুভ প্রভাব পড়বে। কোনও কাজেই আপনার ব্যাঘাত ঘটবে না।

  • ভাঙা আয়না ঘরে রাখা কি ভালো?

বাস্তুশাস্ত্র অনুসারে, ভাঙা আয়না কখনোই ঘরে রাখবেন না। এতে বাস্তুদোষের সৃষ্টি হতে পারে। এতে আপনার বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হবে। যদি আপনার বাড়িতে ভাঙা আয়না থাকে, তাহলে তা আজই বাড়ি থেকে সরিয়ে দিন। না হলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। দূর হবে ইতিবাচক শক্তি।

  • কাপড় দিয়ে ঢেকে রাখুন

আয়নার ওপর রাতে একটা কাপড় ঢাকা দিন। সকাল বেলা ঘুম থেকে উঠেই আয়নায় নিজের মুখ দেখবেন না। মুখ ধুয়ে স্নান করে তারপরেই নিজের মুখ দেখবেন। তাহলে আপনার সারাদিন ভালো যাবে। এতে আপনার আর্থিক দিকেও লাভ হবে। ভাগ্য বদলে যেতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+