আপনার সঙ্গীটি কি আদৌ রোম্যান্টিক! তাঁর জন্ম-সময় থেকে জেনে নিন অজানা কথা

নিজের সঙ্গীর সম্পর্কে জানবার ইচ্ছা অনেকেরই থাকে। বিশেষ মানুষটি সম্পর্কে আগ্রহ , কৌতূহলে কখনওই কমতি থাকেনা কারোরই।

নিজের সঙ্গীর সম্পর্কে জানবার ইচ্ছা অনেকেরই থাকে। বিশেষ মানুষটি সম্পর্কে আগ্রহ , কৌতূহলে কখনওই কমতি থাকেনা কারোরই। পছন্দের মানুষটির মধ্যে কোন কোন গুণ রয়েছে, বা তাঁর মধ্যে কোন বিশেষ বৈশিষ্টটি রয়েছে, তা জানবার জন্য আগে জেনে রাখতে হবে ব্য়ক্তির জন্ম-সময়।

আগের পর্বে আলোচনা করা হয়েছিল সকাল ৮ টা থেকে ১০ পর্যন্ত সময়ে জন্মগ্রহণকারীদের বৈশিষ্ট নিয়ে। আজ তার পরবর্তী অংশ।

বেলা ১০ টা থেকে ১২ টা পর্যন্ত সময়

বেলা ১০ টা থেকে ১২ টা পর্যন্ত সময়

নিজের সম্পর্কে যথেষ্ট স্পষ্ট ধারণা রাখেন । এঁরা এমনিতে হাসি খুশি স্বাভাবের হন। নিজের লক্ষ্য পূরণে এঁরা যাবতীয় কাজ করে নিতে পারেন। যেকোনও কাজেই এঁরা পারফেকশন পছন্দ করেন। প্রেম থেকে শুরু করে যেকোনও কাজে এঁরা নিজেকে সর্বসেরা করে তুলতে চান।

বেলা ১২ টা থেকে ২ টো

বেলা ১২ টা থেকে ২ টো

এই সময়ের মধ্যে যাঁরা জন্মগ্রহণ করেছেন, তাঁরা ছোট থেকেই দায়িত্বশীল হন। আশপাশের সমস্ত মানুষের থেকে এঁরা সম্মান পেয়ে থাকেন। যতক্ষণ না পর্যন্ত নিজের অভিষ্ট লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুতেই রাস্তা থেকে সরে যান না। প্রেমের সঙ্গে পেশাগত জীবনকে এঁরা কিছুতেই মেলাতে চাননা।

দুপুর ২ টো থেকে ৪ টে পর্যন্ত

দুপুর ২ টো থেকে ৪ টে পর্যন্ত

সাধারণত একই ধরনের জীবন কাটাতে পছন্দ করেন এঁরা। একদমই রুটিনে থাকতে ভালোবাসেন এঁরা। নিয়মানুবর্তিতা এঁদের জীবনের একটা বড় অংশ। তবে মাঝে সাঝেই এঁরা অ্যাডভেঞ্চার ভালোবাসেন। সবসময়ে সম্মানকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন এঁরা। সম্মানের জন্য প্রেম থেকে পেশা কোনও কিছুকেই তোয়াক্কা করেননা এঁরা।

বিকেল ৪ টে থেকে ৬টা

বিকেল ৪ টে থেকে ৬টা

এই সময়ে জন্মগ্রহণকারীরা ভীষণ ইতিবাচক স্বভাবের। পাশাপাশি এঁরা খুব বাস্তববাদীও হন। অন্যকে নিয়ে এঁরা সর্বদা চিন্তিত থাকে। খুব কম মানুষকে বিশ্বাস করেন। অন্যের অনুভূতি নিয়ে খেলা করতে এঁরা একদম পছন্দ করেন না।

সন্ধ্যে ৬ টা থেকে ৮ টা

সন্ধ্যে ৬ টা থেকে ৮ টা

সন্ধ্যে বেলা যাঁরা জন্মগ্রহণ করেন, তাঁরা খুবই স্বার্থত্যাগী মানুষ হন। প্রেমের ক্ষেত্রেও এঁরা যেকোনও স্বার্থত্য়াগ করতে পারেন।

রাত ৮ টা থেকে ১০ টা

রাত ৮ টা থেকে ১০ টা

এঁরা খুবই দয়ালু স্বভাবের হন। যেকোনও অবস্থায় বিপর্যস্ত মানুষকে সাহায্য করতে এঁরা সবসময়ে তৈরি। পাশাপাশি দায়িত্ববোধ এঁদের মধ্যে চরম পরিমাণ থাকে। যে কাজ এঁরা শুরু করেন, তা শেষ করে ছাড়েন এঁরা।

রাত ১০ টা থেকে ১২ টা

রাত ১০ টা থেকে ১২ টা

এঁরা খুবই কর্মোদ্যোগী মানুষ বন। নিজের লক্ষ্য পূরণ এঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নিজের লক্ষ্য পূরণের জন্য এঁরা অনেক কিছু করতে পারেন। এঁরা খুবই সৃষ্টিশীল মানুষ হন। সংস্কৃতিরবোধ এঁদের মধ্যে প্রবল। প্রেমের ক্ষেত্রেও এঁরা খুবই যত্নশীল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+