আপনার শোওয়ার ঘরে বাস্তু দোষ নেই তো?‌ এই উপায়গুলি প্রয়োগ করে সহজেই জেনে নিন

আমাদের জীবনে বাস্তুর গুরুত্ব অসীম। যদি আমাদের বাড়ি বাস্তু অনুসারে তৈরি না হয় তবে আমাদের জীবনে অনেক সমস্যা দেখা যায়। আবার যদি কোনও ঘর বাস্তু অনুসারে তৈরি হয় তাহলে বাড়িতে ধন-সমৃদ্ধির বাস হয়। এখন আমার বাড়ির শোওয়ার ঘরের বাস্তু নিয়ে কথা বলব। শোওয়ার ঘর এমন একটি জায়গা যেখানে ব্যক্তি তাঁর জীবনের অধিকাংশ সময় কাটায়। তাই কিছু এমন টিপস জেনে রাখুন যাতে বুঝতে পারবেন যে আপনার বাড়ির শোওয়ার ঘরে বাস্তু দোষ রয়েছে কিনা।

টিভি, ফ্রিজ রাখার সঠিক দিশা

টিভি, ফ্রিজ রাখার সঠিক দিশা

শোওয়ার ঘরে টিভি রাখা বাস্তু শাস্ত্র অনুসারে উচিত বলে মানা হয়নি। এর সঙ্গে কুলার, এসি বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র শোওয়ার ঘরে রাখেন তবে তা দক্ষিণ-পূর্ব দিশাতে রাখুন। এটাকে শুভ বলে মনে করা হয়। এরকম করলে আপনার ঘরে সুখ-সমৃদ্ধির বাস হবে।

দক্ষিণ–পশ্চিম দিকে বিছানা

দক্ষিণ–পশ্চিম দিকে বিছানা

শোওয়ার ঘরে বিছানা রাখার জায়গা দক্ষিণ-পশ্চিম কোণে হওয়া উচিত। এর সঙ্গে যদি খাট বড় হয় তবে সেখানে ২টোর বদলে একটা বড় চাদর পেতে দিন। এরকম করলে বাস্তু দোষ কেটে যায়।

এই রঙের দেওয়াল হওয়া উচিত

এই রঙের দেওয়াল হওয়া উচিত

বাস্তু শাস্ত্র মতে শোওয়ার ঘরের দেওয়ালের রঙ নীল, গোলাপি, আকাশি নীল রঙের হওয়া উচিত। এই রঙ থেকে প্রভাবিত ব্যক্তি সুখী ও স্বাস্থ্যকর থাকে। এর সঙ্গে বাস্তুদোষ সমাপ্ত হয়। ধনের দেবতা কুবেরের আশীর্বাদ পাওয়া যায়।

আলমারির এই দিশা হওয়া উচিত

আলমারির এই দিশা হওয়া উচিত

বাস্তু শাস্ত্র মতে শোওয়ার ঘরে দক্ষিণ বা পশ্চিম দিশায় দেওয়ালের সঙ্গে সেঁটে ওয়ার্ডরব বা আলমারি রাখা যেতে পারে। এটাকে এমনভাবে রাখুন যাতে আলমারির দরজা পূর্ব বা উত্তর দিশায় খুলতে পারে। এরকম করলে ঘরের লোকের উন্নতি হয়। এর সঙ্গে ঘরে মা লক্ষ্মীর বাস থাকে। যদি আলমারি ভুল জায়গায় থাকে তাহলে আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে।

শোওয়ার ঘরে ক্রোধান্বিত ছবি নয়

শোওয়ার ঘরে ক্রোধান্বিত ছবি নয়

শোওয়ার ঘর বা বেডরুমে আক্রমণাত্মক পশু, প্রাণীর ছবি বা দেব-দেবীর ক্রোধিত মুদ্রায় রয়েছে এমন ছবি বা মূর্তি রাখা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর চিত্র লাগাতে পারেন। যদি আপনি ক্রোধিত ছবি লাগান তবে বাস্তু দোষ লাগতে পারে। শোওয়ার ঘরে পুজোর ঘরও হওয়া উচিত নয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+