গর্ভবতীদের জন্য চন্দ্রগ্রহণ ক্ষতিকর?‌ প্রচলিত রীতি নাকি বিজ্ঞান কোনটা মানবেন আপনি

গর্ভবতীদের জন্য চন্দ্রগ্রহণ ক্ষতিকর?‌

সূর্য এবং চাঁদ একাধিক উপায়ে আমাদের জীবনকে পরিচালনা করে। এরা দু’‌জন শুধুমাত্র দিন ও রাতেরই ইঙ্গিত নয়, পৃথিবী থেকে তাদের অবস্থান জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি জ্যোতির্বিদ্যাতেও অত্যন্ত তাৎপর্য বহন করে। এমনই একটি ঘটনা শুক্রবার ঘটতে চলেছে। তা হল বছরের শেষ আংশিক চন্দ্রগ্রহণ হবে ১৯ নভেম্বর, অর্থাৎ শুক্রবার। এই চন্দ্রগ্রহণ একটি স্বর্গীয় ঘটনা, যেখানে পৃথিবী এসে পড়ে চাঁদ ও সূর্যের মাঝখানে, সেই সময় সূর্যের আলো চাঁদের ওপর পড়ে না। ভারতে এই চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর সকাল ১১ টা ৩৪ মিনিট থেকে বিকেল ৫ টা ৩৩ মিনিট পর্যন্ত চলবে। প্রত্যেক স্বর্গীয় গ্রহণের ঘটনা মানুষের জীবনের ওপর ভালো ও খারাপ প্রভাব ফেলে। চন্দ্রগ্রহণ নিয়েও একাধিক বিশ্বাস ও রীতি রয়েছে এবং এর মধ্যে সবচেয়ে সাধারণ বিশ্বাস হল চন্দ্রগ্রহণ গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর। আসুন আজকে জেনে নেওয়া যাক এই দাবীর মধ্যে কতটা সত্যতা লুকিয়ে রয়েছে।

প্রচলিত যে বিশ্বাস

প্রচলিত যে বিশ্বাস

পৌরাণিক যুগ থেকেই গ্রহণ (‌চন্দ্র ও সূর্য উভয়)‌ গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর এটা মেনে আসা হয়েছে এবং মা ও শিশুর স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য গ্রহণের সময় বিশেষ যত্ন নেওয়া হত। সবচেয়ে প্রচলিত বিশ্বাস হল গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কোনওভাবেই যেন বাড়ির বাইরে না বের হন তাতে তাঁদের গর্ভে থাকা শিশুর ক্ষতি হতে পারে এমনকী সময়ের আগেই প্রসব হতে পারে।

খেতে ও ঘুমোতে নেই

খেতে ও ঘুমোতে নেই

অনেকে এটাও বিশ্বাস করেন যে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘুমোতে ও খেতে বা কোনও পানীয় পান করতে নেই, এতে তাঁদের গর্ভে থাকা শিশুর ক্ষতি হতে পারে। এই প্রচলিত বিশ্বাস কি সত্যি?‌ আসলে ভারতীয় সংস্কৃতির গভীর শিকড়ে এই প্রচলিত বিশ্বাসগুলি প্রবেশ করে ফেলেছে, কিন্তু এই দাবীর পেছনে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। শুধুমাত্র বিশ্বাস ও কুসংস্কার মেনে ভারতীয় পরিবারগুলিতে এই রীতিগুলি অনুসরণ করা হয়।

গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের সাবধানে থাকার কয়েকটি টিপস

গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের সাবধানে থাকার কয়েকটি টিপস

এ ধরনের কোনও দাবীর পেছনে বৈজ্ঞানিক কারণ নেই ঠিকই কিন্তু যদি আপনি জ্যোতিষ বিদ্যায় বিশ্বাসী হন তবে কিছু সাধারণ পদক্ষেপ করতে পারেন নিজেকে সুরক্ষিত রাখতে। এগুলি হল-

১)‌ গ্রহণের সময় চেষ্টা করবেন বাইরে না যাওয়ার

২)‌ জ্যোতিষ মতে, গ্রহণের আগে কোনও রান্না করা খাবার খাওয়া উচিত নয়।

৩)‌ এই সময় গর্ভবতী মহিলাদের কোনও কাজ করতে দেওয়া ঠিক নয় এবং গ্রহণ চলাকালীন বিশ্রাম করতে বলা হচ্ছে।

৪)‌ গ্রহণের সময় কোনও খাবার বা জলপান করবেন না।

৫)‌ জানলাগুলি মোটা পর্দা দিয়ে, খবরের কাগজ বা কার্ডবোর্ড দিয়ে ঢেকে রাখুন যাতে গ্রহণের কিরণ আপনার ঘরের মধ্যে না আসে।

৬)‌ গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর স্নান করে নিন।

পুরনো অভ্যাস ত্যাগ করুন

পুরনো অভ্যাস ত্যাগ করুন

মনে রাখবেন গ্রহন একটি প্রাকৃতিক ঘটনা এবং এটি আপনার গর্ভাবস্থার ওপর কোন প্রভাব ফেলবে না। সুতরাং, এই পুরনো সময়ের অভ্যাসগুলিতে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণরূপে আপনার পছন্দ। আপনি যদি গর্ভবতী হন চেষ্টা করবেন দীর্ঘ সময় খাবার বা জল না খেয়ে বাইরে না থাকার, এতে ডিহাইড্রেশন হতে পারে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+