বাড়িতে ইঁদুর থাকা শুভ না অশুভ, তা জেনে নিন এখানে

বাড়িতে ইঁদুর থাকা শুভ না অশুভ, তা জেনে নিন এখানে

নিত্যদিন আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে, যা আমাদের জীবনে অনেক সময় শুভ সময় নিয়ে আসে, আবার অনেক সময় অশুভ প্রভাবও নিয়ে আসে। বলা হয় বাড়িতে ইঁদুর বাস করা খুব শুভ তা কিন্তু আমরা অনেকেই জানিনা। বাড়িতে ইদুর হলে তাকে আমরা অনেক সময় বাড়ি থেকে বার করে দিই বা মেরে দি। আবার জোতিষশাস্ত্রে ইঁদুর সম্পর্কিত এমন অনেক তথ্য দেওয়া আছে, আমাদের অনেকেরই অজানা। তাহলে জেনে নিন ইঁদুর দেখা শুভ না অশুভ ।

ইঁদুর ঘরে থাকা শুভ না অশুভ

ইঁদুর ঘরে থাকা শুভ না অশুভ

যদি কখনোও কারোর বাড়িতে অনেক ইঁদুর একসঙ্গে বাস করে অর্থাৎ আপনি বারবার তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করার পরেও তারা যাচ্ছে না। এই অবস্থা কিন্তু ভালো বলে মনে করা হয় না। বলা হয় এটি কোন খারাপ সময় ইঙ্গিত অর্থাৎ বড় কোনোও শত্রু আপনার ক্ষতি করতে পারে। এই পরিস্থিতিতে আপনার কিন্তু খুব সতর্ক থাকা দরকার, না হলে আপনার জীবনে বিপদ আসন্ন।

ঘরে ইঁদুরের চলাচল

ঘরে ইঁদুরের চলাচল

যদি ইঁদুর আপনার বাড়িতে ঢুকে সব জিনিস কুড়ে কুড়ে খায়, সব জিনিস কেটে দেয় তাহলে এটি খুব শুভ লক্ষণ। এতে আপনার সুখ-সমৃদ্ধি বাড়বে। এতে আপনি প্রভাব বিস্তার করতে পারবেন। আর্থিক অনেক উন্নতি করতে পারবেন। রাতে ঘরে ইঁদুরের উচ্চ শব্দ শুনলে তা কিন্তু খুব অশুভ। ইঁদুরের চলাচল ঘরে অনেক বড় ইঙ্গিত এনে দেয়। যাতে আপনার জীবনে আর্থিক ক্ষতি হতে পারে।

ইঁদুর বাড়িতে থাকা খুব শুভ

ইঁদুর বাড়িতে থাকা খুব শুভ

ইঁদুর বাড়িতে থাকা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। কারণ এটিকে দেবী লক্ষ্মীর রূপ আছে বলে মনে করে। বিশ্বাস করা হয় ঘরে ইঁদুর থাকলে তাকে আটা খেতে দেওয়া খুব শুভ। তাহলে আপনার জীবনে আর্থিক দিকে উন্নতি হবে। আপনি মা লক্ষ্মীর কৃপা পাবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। সকল কাজে সাফল্য মিলবে।

 ঘরে ইঁদুর মারবেন না

ঘরে ইঁদুর মারবেন না

বাড়িতে ইঁদুর মারা একদমই উচিত না। এতে গণেশ ও লক্ষীর খুব কষ্ট হয়। দেবতারা রেগে যান। মনে করা হয় তাহলে তাদের হত্যা করা হচ্ছে। তাই ইঁদুর কে কখনোই ঘরে মারবেন না। বের করে দিতে পারেন। তাই বলে তাকে মেরে ফেলবেন না। দেবতাদের অসন্তোষের কারণে আপনার জীবনে সাফল্যে আসবে না। আপনার সন্তানের অনেক ক্ষতি হতে পারে, তাই কখনোই এই ইঁদুরকে ঘরে মারবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+