Independence Day 2023: কোন রাশির ব্যক্তিরা সেরা দেশপ্রেমিক, আপনিও কি আছেন তালিকায়?

হাতে গোনা আর মাত্র কয়েকটি ঘন্টার অপেক্ষা! তারপরেই স্বাধীনতা দিবস পালন করবেন দেশবাসী। চলতি বছর ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করবেন ভারতবাসী। তার আগেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বিশেষ দিনে দেশের প্রতি ভক্তি এবং বীর সৈনিকদের শ্রদ্ধা জানান।

এই বিশেষ দিনে অনেকেই দেশাত্মবোধক গান চলে পাড়ায় পাড়ায়। অনেক রাশির ব্যক্তিরা রয়েছেন তারা তাদের দেশকে খুব ভালোবাসেন। তাদের মধ্যে দেশপ্রেম দেখলে অবাক হতে হবে আপনাকেও। দেশভক্তি যে তাদের কতটা তা জানলে অবাক হবেন। কোন রাশির ব্যক্তিরা দেশকে খুব ভালোবাসেন, সেই রাশির তালিকাতেই বা কারা রয়েছেন।

independence day

বৃষ রাশি

রাশিচক্রে মোট বারোটি রাশির উল্লেখ রয়েছে, তার মধ্যে বৃষ রাশি (Taurus) হল দ্বিতীয় রাশি। দেশ সম্পর্কে এদের সামনে কেউ খারাপ কথা বলেন তা তারা সহ্য করতে পারেন না। এই রাশির জাতক জাতিকাদের দেশাত্মবোধ প্রবল। এই রাশির জাতক জাতিকারা স্বাধীনতা দিবস আড়ম্বরের সঙ্গে পালন করেন এবং পড়াশোনা বা চাকরির জায়গায় এরা সবসময়ই পতাকা রেখে দেন।


কর্কট রাশি

কর্কট রাশির (cancer) ব্যক্তিরা খুব আবেগপ্রবণ প্রকৃতির মানুষ হন। এই রাশির ব্যক্তিরা দেশ রক্ষার জন্য এরাও কিন্তু অনেকটাই এগিয়ে থাকেন। দেশভক্তি সংক্রান্ত সিনেমা এরা সব সময় দেখেন। যদি এদের সামনে কেউ দেশের বিরুদ্ধে খারাপ কথা বলেন তাহলে এটা তার সহ্য করতে পারেন না। তার সঙ্গে অশান্তি শুরু করে দেন।

তুলা রাশি

তুলা রাশির (libra) লোকেদের সামনে কেউ দেশের বিষয়ে বাজে কথা বলতে পারে ন না কারণ এরা একদমই সেটি মানতে পারেন না। দেশপ্রেমের জন্য রয়েছে আলাদা অনুভূতি। এরা যখনই দেশের কোনও বিষয় নিয়ে দেশের সুনাম হয় তখন এদের বুক যেন গর্বে ভরে ওঠে। এরা এই দেশের সন্তান হিসেবে নিজেরা গর্ববোধ করে।

independence day

মকর রাশি

মকর রাশির (Capricorn) ব্যক্তিরা সবসময়ই দেশের কাছে কৃতজ্ঞ থাকেন। তারা এই দেশের সন্তান বলে নিজেদেরকে সেরা ভাবেন। এরা দেশকে খুব ভালোবাসেন । যদি দেশের জন্য এরা কোনও কাজ করেন তাহলে এরা খুব খুশি হন। এক কথায় এরা দেশকে প্রচন্ড ভালোবাসেন। এরা খুব আবেগপ্রবণ প্রকৃতির মানুষ হন।

মীন রাশি

মীন রাশির (Pisces)জাতক জাতিকারা সবসময়ই দেশের কথা আরোও জানতে চান। এরা ভারতীয় নাগরিক হিসেবে নিজেদেরকে সব জায়গাতেই পরিচয় দিয়ে থাকেন। তাই এরা নিজেরা খুব গর্ব বোধ করেন। এরা স্বাধীনতা দিবস উদযাপন করেন খুব আনন্দের সঙ্গে। এই বিশেষ দিনটি আসার আগে থেকেই এরা আনন্দে মেতে ওঠেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+