শনি ও মঙ্গলের শুভ প্রভাবে ব্যাঙ্ক ব্যালেন্স বহুগুণ বাড়বে কাদের, নয়া সম্পত্তির মালিক হবেন এরা
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহই বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন- শনি ও মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হল কর্মদাতা গ্রহ, মঙ্গল হল গ্রহের সেনাপতি। ৬ জুলাই মঙ্গল প্রবেশ করেছে মেষ রাশিতে। শনি আগে থেকেই কুম্ভ রাশিতে রয়েছে।
মঙ্গল ও শনি একে অপরের থেকে ৬০ ডিগ্রি কোণে ঘুরে গেছে। যার কারণে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন, জানুন।

- মেষ রাশি
গ্রহের শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক জাতিকাদের উপর। এই সময় আপনি ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। এসময় আপনি প্রত্যেকটি কাজেই এগোতে পারবেন। সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা ভালো সুযোগ পাবেন। পরিবারের ঊর্ধ্বতন সদস্যদের সঙ্গেও সম্পর্ক মজবুত হবে। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন।পদ ও মর্যাদা বৃদ্ধি পাবে। সামাজিক প্রতিপত্তিও বাড়বে। নতুন লোকেদের সঙ্গে মেলামেশা বাড়বে। স্বাস্থ্য আপনার ভালো থাকবে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবেশের অনুকূলে থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। সকলেই আপনার কাজের প্রশংসা করবেন। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। পরিবেশ হবে মনোরম। সময়টা সবদিক দিয়েই অনুকূল। এসময় যদি আপনি সোনা ব্যবসা করেন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।বিদেশী বন্ধুবান্ধব এবং আত্মীয়দের কাছ থেকেও সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হবে। এময়ে অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। সকলের পূর্ণ সমর্থন পাবেন আপনি। তাছাড়া দেশ বিদেশে ভ্রমণ করতে পারেন।আর্থিক লাভের সুযোগ বাড়বে। পরিবার নিয়ে বেড়াতে যেতে পারেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এই সময়ের মধ্যে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের জীবনের শুভ সময়। পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা বাড়বে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications