চলতি মাসেই অস্ত যাবে বুধ, এই গ্রহের অশুভ প্রভাব এড়াতে কী করবেন, দেখুন

২৭ ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং ২৮ ফেব্রুয়ারি সকাল ৯ টায় অস্ত যাবে। এই সময়ে কিছু রাশির খারাপ সময় শুরু হবে।

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন সব রাশির ব্যক্তিদের ওপর বিশেষ প্রভাব ফেলে তারা। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কিছু রাশির ক্ষেত্রে অশুভও হতে পারে। ২৭ ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং ২৮ ফেব্রুয়ারি সকাল ৯ টায় অস্ত যাবে। বুধ গ্রহকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি।

১২ রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে বুধ

১২ রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে বুধ

বুধ গ্রহ অস্ত যাওয়ার কারণে বারো রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে। এটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।

এই রাশির সতর্ক থাকতে হবে

এই রাশির সতর্ক থাকতে হবে

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে ব্যক্তির জন্মকণ্ডলীতে বুধ শুভ স্থানে রয়েছে তাদের জীবনে উন্নতি লাভ করতে পারবেন না, অশুভ প্রভাব পড়বে কিছু রাশিদের ওপর। কর্কট, কন্যা, ধনু রাশির জাতক-জাতিকাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তারা কোনও কাজে সাফল্য অর্জন করতে পারবেন না। ব্যবসা থেকে চাকরিতে তারা ক্ষতির সম্মুখীন হবেন। তাদের সাবধানে প্রতিটি কাজে এগিয়ে যেতে হবে। না হলে তাদের জীবনের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। জীবনে তাদের সাফল্য আসবে না। এসময় তাদের দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন সুখের হবে না।

 বুধের অশুভ প্রভাব এড়াতে কী কী করবেন

বুধের অশুভ প্রভাব এড়াতে কী কী করবেন

বুধকে শক্তিশালী করতে মা দুর্গার পুজো করুন, প্রতি বুধবার করে মা দুর্গাকে তার খুশি মতন ফুল, ফল দিয়ে পুজো দিন। জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন।

বুধবার করে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করুন এবং সেই সঙ্গে 'ওম সৌম্যরূপায় বিদমহে বনেশে ধীমহি তন্নো সৌম্য প্রচোদয়াত্' এই মন্ত্রটি উচ্চারণ করলে আপনার জীবনে সাফল্য আসবে। দাম্পত্য জীবনে সুখ আসবে আপনার।

বুধের শুভ প্রভাব পেতে বুধবার করে লাল ও সবুজ রঙের কাপড় পড়ুন। এছাড়া লবণ ছাড়া মুগডাল খান। এতে বুধ গ্রহ আপনার জন্ম কুন্ডলীতে শুভ স্থানে বসবে এবং আপনার জীবনের সাফল্য আনবে।

যদি আপনি বুদ্ধের অশুভ প্রভাব পেতে চান তবে পান্না পড়তে পারেন। সেই সঙ্গে রুপোর আংটি বা লকেট পড়তে পারেন। তাহলে আপনার জীবনের সাফল্য আসবে। আপনার জন্ম কুণ্ডলীদের শুভ স্থানে বসবে বুধ গ্রহ। আর্থিক দিকেও অনেক উন্নতি করবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+