আগামী বছর শনি ও বৃহস্পতির স্থান বদলে টাকা, পয়সা, সম্পত্তির পরিমাণ বাড়তে চলেছে কাদের
জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতি ও শনিগ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। শনি যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।
বৃহস্পতি হল জ্ঞান, গুরু, সমৃদ্ধির, ঐশ্বর্যের কারক। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন তখন কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হয়।

- কোন রাশিতে প্রবেশ করবে এই দুই গ্রহ
২০২৫ সালে শনি ও গুরু গ্রহ বৃহস্পতি তাদের ঘর পরিবর্তন করবে। বৃহস্পতি বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। শনি নিজের রাশি কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনি ও বৃহস্পতির শুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। তারা সকল কাজেই জীবনে এগোতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে কোন রাশির ব্যক্তিদের, জানুন।
- মিথুন রাশি
বৃহস্পতি ও শনির স্থান বদলে মিথুন রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। আপনি বিলাসবহুলভাবে জীবন যাপন করতে পারবেন। যারা রাজনীতি করছেন তারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। পিতা মাতার সঙ্গে ভালো সম্পর্ক আপনার বজায় থাকবে। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি। স্ত্রীর সঙ্গে অশান্তির পরিবেশ অনেকটাই কমবে।
- মকর রাশি
শনি মকর রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। আইনি সংক্রান্ত যে সমস্যায় জড়িয়ে ছিলেন সেখান থেকে বের হতে পারবেন। এসময় সাহস ও বীরত্ব বাড়তে থাকবে আপনার। ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় ভালো সুযোগ পাবেন। তাছাড়া সোনা ব্যবসায় লাভ হওয়ায় আপনার মানসিক চাপ কমবে। এসময় আপনার ভাই বোনের কাছে সম্পূর্ণ সমর্থন পাবেন। শত্রুতা কখনও আপনার ক্ষতি করতে পারবেন না।
- বৃষ রাশি
এসময় বৃহস্পতি ও শনি গমনের কারণে পরিবেশ অনুকূলে থাকবে আপনার। আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আয়ের ঘরেই প্রবেশ করে বৃহস্পতি। তাই আপনার ব্যবসায় দ্বিগুণ লাভ হবে। কেরিয়ারে আসবে সফলতা। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার বড় সন্তানের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। স্টক মার্কেট, লটারিতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে যথেষ্ট ভালো মুনাফা অর্জন করতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications