জীবনে সাফল্য পেতে, আর্থিক অভাব দূর করতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলো
জীবনে সাফল্য পেতে, আর্থিক অভাব দূর করতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলো
জ্যোতিষশাস্ত্রে বলা হয় বাস্তু যদি ঠিক না থাকে তাহলে সেই ব্যক্তির বাড়িতে সব সময় অশান্তি লেগে থাকে। সে জীবনে কখনোও সুখ পায় না। আর্থিক অভাবটা তাঁকে ঘিরে ধরে। নানান অসুবিধার সম্মুখীন হতে হয় তাকে। সাফল্য মেলে না জীবনে। এই নিয়ে সে সব সময় মনমরা হয়ে থাকেন। তাহলে জেনে নিন পরিবারে আর্থিক উন্নতি করতে কোন কোন বাস্তু টিপস মেনে চলা উচিত।

আলমারি সঠিক স্থানে রাখুন
বাড়ির আলমারি অবশ্যই দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিকে রাখুন। তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে এবং মা লক্ষ্মী খুব খুশি থাকবেন। তবে এমন ভাবে আলমারি রাখবেন যাতে উত্তর দিকে দরজা খোলা যায়। এতে আপনার আর্থিক সমস্যা অনেক দূর হবে। জীবনে আসবে শুভ সময়। সাফল্য সময় আসবে কর্মক্ষেত্রেও।

বাড়ি পরিষ্কার রাখুন
বাড়ি কখনোই নোংরা রাখবেন না । দেবী লক্ষীকে খুশি করতে আপনি ঘর সবসময় পরিষ্কার রাখবেন। ব্যবসাক্ষেত্রেও শুভ সময় দেখতে পাবেন। জীবেন সাফল্য আসবে। আর্থিক দিকে উন্নতি হবে। নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না।

দক্ষিণ পশ্চিম দিকে জলের ট্যাঙ্ক রাখবেন
বাস্তুশাস্ত্র অনুসারে যে দিক দিয়ে আপনার বাড়ির জল বেরোচ্ছে সেই নালাটি অবশ্যই উত্তর-পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে করবেন। দক্ষিণ পশ্চিম দিকে বাড়ির জলের ট্যাঙ্ক রাখবেন তাতে আপনাকে অসুবিধা সম্মুখীন হতে হবে না। আর কখনোই জলের কল দিয়ে যেন টপটপ করে জল না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। কল সবসময় ভালোভাবে বন্ধ করে রাখবেন। তাহলে আপনার পরিবার থেকে আর্থিক অভাব কেটে যাবে। পারিবারিক এবং দাম্পত্য জীবনে আপনি মা লক্ষ্মীর কৃপায় সুখেই থাকবেন।

বাড়িতে সঠিক রঙ ব্যবহার করুন
বাড়ি তৈরি করার সময় যদি সঠিক রং বাড়িতে ব্যবহার করা না হয় তাহলে ইতিবাচক শক্তিঘর থেকে বেরিয়ে যায় এবং নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। রং ব্যবহারের সময় অবশ্যই তা দেখে নেবেন। ঘরের পূর্বদিকে নীল রং ব্যবহার করুন এবং উত্তর দিকে সবুজ, পশ্চিমে নীল এবং দক্ষিণে লাল রং করুন। তবেই আপনি জীবনে সাফল্য পাবেন । বাড়ির সঠিক না রাখলে জীবনে কখনোই উন্নতি হয় না।

দরজা- জানলা পরিষ্কার রাখুন
বাড়িতে অবশ্যই দরজা-জানলা ঠিক রাখার চেষ্টা করুন। মানে এতে ধুলো জমতে দেবেন না। এমন অনেকেই আছেন যারা বাড়িতে দরজা জানলা সবসময় পরিষ্কার রাখেন না। তাতে কিন্তু খুব মা লক্ষ্মী খুব রেগে যান। ঘরের দরজা জানলা সবসময় পরিষ্কার রাখুন। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে এগিয়ে যাওয়া যায়। প্রত্যেকটি কাজেও সফলতা পাওয়া যায়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications