ঘুমের ধরনই বলে দেবে আপনার ভবিষ্যৎ, জানুন কীভাবে
ঘুমের ধরণই বলে দেবে আপনার ভবিষ্যৎ, জানুন কীভাবে
জ্যোতিষশাস্ত্রে বলা হয় প্রতিটি কাজের একটি বিশেষ উপায় এবং নিয়ম রয়েছে। সেগুলো যদি মেনে চলা যায় তবেই জীবনে সুখী হওয়া যায় এবং আর্থিক দিকে খুব উন্নতি লাভ করতে পারে। বলা হয় ঘুমেরও কিন্তু একটি বিশেষ উপায় এবং নিয়ম রয়েছে। সেটি যদি আপনি মেনে চলেন তাহলে সামুদ্রিকশাস্ত্র অনুসারে আপনার আর্থিক দিকে অনেক উন্নতি হবে, জীবনে এগিয়েও যেতে পারবেন।

লম্বা করে ঘুমানো
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মানুষ কেমন ভাবে ঘুমাচ্ছে, তা দেখে মানুষের ভবিষ্যৎ বলা যায়। অর্থাৎ যদি কোনও ব্যক্তি নিজের মতন করে লম্বা হয়ে শুয়ে থাকেন তার মানে সে তার মধ্যে গোপনীয়তা বজায় রাখে। কাউকে সে কিছু বলতে চায় না। তারা খুব উচ্চবিলাসী হয় এবং জীবনে অনেক উন্নতি করতে পারেন। তারা অযথা খরচ করেন না। বাড়তি খরচ তারা এগিয়ে চলেন।

বিছানায় অনেক জায়গা নিয়ে ঘুমানো
যে সকল ব্যক্তি বিছানায় অনেক জায়গা নিয়ে ঘুমান তারা সবসময় সংগ্রাম করতে পছন্দ করেন। তারা ভাগ্যকে সবসময় পাশে পান। তবে তারা অর্থ সংকটে কখনোও ভোগেন না। তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেন। এরা খুব অলস প্রকৃতির হয়, তবে খুব রাগী জেদি হন এরা। এরা জীবনে কাউকে নিজের কাজে হস্তক্ষেপ করতে দেন না।

সোজা হয়ে ঘুমানো
যারা পুরোপুরি সোজা হয়ে ঘুমায়, তারা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে খুব পছন্দ করেন। অন্যের সিদ্ধান্ত এরা কখনোই মেনে নেন না। এই লোকেরা খুব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, এরা খুব বিশ্বাসী হয়। কাউকে এরা সহজে ঠাকায় না।

আট ঘণ্টা ঘুমানো
যে সকল ব্যক্তি ৮ ঘণ্টা ঘুমান অর্থাৎ তাদের ঘুমের পুরো সময় তারা পূর্ণ করেন তারা খুব অলস প্রকৃতির হন। এরা নিজেদের মতন কাজ করতে খুব পছন্দ করেন । এরা খুব স্বাধীনচেতা হন।

পেটের উপর ভর দিয়ে ঘুমানো
যারা পেটের উপর ভর দিয়ে ঘুমান। তারা অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে খুব পারদর্শী। এরা অন্যের উপর খুব নির্ভরযোগ্য। তবে এরা ভীষণ স্মার্ট হয়। এদের কথাবার্তা খুব সুন্দর হয়। এরা আর্থিক দিকে খুব উন্নতি করতে পারেন। তবে বিলাসবহুল জীবনযাপন এরা করতে পছন্দ করতে পারেন। এরা আর্থিক দিকে খুব স্বচ্ছল হন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications