কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ, আপনি কি সঠিক দিকে মাথা রাখচ্ছেন?
প্রতিটি মানুষের সুস্থ, সবল ভাবে বেঁচে থাকার জন্য ঘুমের কিন্তু দরকার। আর ভালো ঘুমের জন্য শুধু যে চিকিৎসকের কথা শুনলেই হবে তা কিন্তু নয়। ঘুমের জন্য মাথা সঠিক দিকে রাখা উচিত। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, সঠিক দিকে মাথা রেখে ঘুমালে তবেই কিন্তু আপনি ভালো ঘুমাতে পারবেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে।
মনে করা হয়, ঘুমের দিক ঠিক থাকলে শরীর ভালো থাকার পাশাপাশি মানসিক চাপ কমে। এমনকি আপনার জীবনে কোনও খারাপ প্রভাব পড়ে না। তাই ঘুমের সেরা দিক হল দক্ষিণ দিক। আপনি যদি দক্ষিণ দিকে মাথা করে ঘুমান তাহলে আপনার জীবনের উপর থেকে সমস্ত অশুভ প্রভাব কমে যাবে।

- কোন দিকে মাথা করে ঘুমাবেন
দক্ষিণ দিকে মাথা ও উত্তর দিকে পা রেখে ঘুমালে আপনার শরীরে শক্তি বজায় থাকবে। এতে আপনার আর্থিক দিকেও লাভ হবে। শরীর সুস্থ থাকবে। এমনকি কমবে মানসিক চাপও।
- ভালো ঘুমাতে কোন দিকে মাথা রাখবেন
এমন অনেকেই রয়েছেন যারা প্রায় সময়ই সারারাত জেগে থাকেন, ক্লান্তিতে ভোগেন, তাদের কঠিন পরিশ্রম করার পরেও তাদের কিছুতেই ঘুম আসে না। আর এই সমস্যা কাটাতে অবশ্যই আপনি দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবেন।
- মানসিক শান্তি পেতে কী করবেন
আবার যদি আপনি পূর্ব দিকে মাথা ও পশ্চিম দিকে পা রেখে ঘুমান, তাহলে মানসিক শান্তি বজায় থাকবে। যেকোনও কাজেই আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে।
- উত্তর দিকে মাথা করে ঘুমানো কি ভালো?
বাস্তুশাস্ত্র অনুসারে, উত্তর দিকে মাথা করে ঘুমানো অত্যন্ত ক্ষতিকর বলে মনে করা হয়। এটি করলে আপনার জীবনে নানান অসুবিধা আসবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তাই আগেই সাবধান হোন আপনি। ঘুমানোর সময় একদমই উত্তর দিকে মাথা করে ঘুমাবেন না। এই দিকটি নেতিবাচক শক্তির উৎস হিসাবে বিবেচিত হয়। উত্তর দিকে মাথা করে ঘুমালে বড় রোগের সম্মুখীন হতে হতে পারে আপনাকে। তাই আগেই সাবধান হোন আপনি। শুধু মৃতদেহের মাথা উত্তর দিকে রাখা হয়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications