পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে পিতৃপক্ষের সময় এই প্রাণীদের খাওয়ানো শুভ
হিন্দুধর্মে পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই বিশেষ দিন পালন করা হয়। ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত ১৬ দিন পূর্বপুরুষদের সাধ্য অনুষ্ঠান, তর্পণ করার বিশেষ গুরুত্ব রয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ।
যা চলবে অক্টোবর মাসের ২ তারিখ পর্যন্ত। এসময় পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা শ্রাদ্ধ বা পিন্ডদান করা বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, এগুলি করলে পূর্বপুরুষেরা খুব শান্ত থাকেন ।

তাদের আশীর্বাদে আপনারাও কিন্তু জীবনে খুব এগিয়ে যেতে পারবেন। এই সময়ে কোনও প্রাণী যদি আপনার হাত থেকে এসে খাবার খেয়ে যায়, তাহলে বুঝবেন পূর্বপুরুষেরা এসে আপনার হাত থেকেই খাবার খাচ্ছেন । তারা আপনাকে যথেষ্ট আশীর্বাদ করবেন। তাছাড়াও এই সময়ে কোন কোন প্রাণীকে খাওয়ানো শুভ, জানুন।
- কাক
পিতৃপক্ষের সময় কাক যদি আপনার হাত থেকে খাবার খেয়ে যায়, বা আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে খাবার দিচ্ছেন, সেই খাবার যদি কাক খায়, তাহলে কিন্তু খুব ভালো হবে। বলা হয়, পূর্বপুরুষদের সঙ্গে কাকের বিশেষ সম্পর্ক রয়েছে। এতে আপনার বাড়ির বংশধরদের সমৃদ্ধি, অগ্রগতি, সম্পদ, ক্রমশ বৃদ্ধি হতে থাকবে।
- গরু
হিন্দুধর্মে গরুকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয়। দেবতাদের সঙ্গে গরুর বিশেষ সম্পর্ক রয়েছে। তাই গরুকে এই সময় খাবার দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গরুকে খাবার দিলে মনে করা হয় পূর্বপুরুষেরা সেই খাবার গ্রহণ করেন। এতে পূর্বপুরুষরা সুখের ইঙ্গিত দেবেন। এতে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে।
- কুকুর
পিতৃপক্ষের সময় কুকুরকে খাবার খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কিন্তু পূর্বপুরুষেরা খুব সন্তুষ্ট হয়। এতে আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। অবশ্যই পিতৃপক্ষের সময় কুকুরকে খাবার খাওয়ান।
- পিঁপড়ে
পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্মরণ করে আপনি তর্পণ বা শ্রাদ্ধ করেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ দিনে পিঁপড়েদের উদ্দেশ্যে খাবার রেখে দিন, মনে করা হয়, এই প্রাণীরা যদি আপনার খাবার খায়, তাহলে পূর্বপুরুষেরা খুশি হবেন। জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন। সম্পদ ও সমৃদ্ধি বাড়তে থাকবে। এমনকি পরিবারের সঙ্গে সুখে থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications