নতুন বছরে আর্থিক দিকে কোন রাশিদের উন্নতি হবে, কারাই বা বাড়তি খরচে লাগাম দেবেন, দেখুন
নতুন বছরে আর্থিক দিকে কোন রাশিদের উন্নতি হবে, কারাই বা বাড়তি খরচে লাগাম দেবেন, দেখুন
এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা সকালে ঘুম থেকে উঠেই রাশিফলের দিকে চোখ রাখেন। তাঁদের দিন কেমন যাবে তা জানার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। রাশিফল মেনেই তাঁরা তাঁদের সারাদিনের কাজের সিডিউল তৈরি করে থাকেন। তেমনি সামনেই আসছে নতুন বছর। সারা বছরের আর্থিক দিক নিয়ে জানার আগ্রহে অনেকেরই থাকে। ২০২৩ সালে ১২ রাশির আর্থিক দিক কেমন যাবে তা দেখুন এইখান থেকে।

মেষ রাশির আর্থিক দিক নতুন বছরে বেশ ভালোই যাবে
রাশি চক্রের মধ্যে প্রথমেই আসে মেষ রাশির নাম। এই রাশির ব্যক্তিরা সারা বছরই কঠিন পরিশ্রম করেন। আর সেই কারণেই তাঁরা সব সময় সফলতার শীর্ষে থাকেন। নতুন বছরে ভাগ্য আপনার সহায় থাকবে। তবে কর্মক্ষেত্রে আপনার সাহস ও আবেগের সঙ্গে কাজ করুন। যারা ব্যবসায়ী তারা মে থেকে অগাস্ট মাস পর্যন্ত একটু সাবধানে থাকবেন। এই সময়ে ব্যবসায়ে নতুন টাকা বিনিয়োগ করার আগে দুবার ভাববেন। তবে যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাঁদের আর্থিক দিক খুব ভালো যাবে। তাঁদের স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকুরিজীবিদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অংশীদারিত্ব কাজে যুক্ত তাঁদের জীবনে সাফল্যের সময় উপস্থিত হবে। তবে এই সময় আপনারা মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করুন। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত শনি ও বৃহস্পতি বিপরীতমুখী থাকার কারণে বাড়তি খরচে একটু লাগাম দেবেন না হলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।

বৃষ রাশির ব্যক্তিরা কী নতুন বছরে আর্থিক উন্নতি করতে পারবেন
রাশিচক্রের মধ্যে দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। ২০২২ সালের থেকে ২০২৩ সালে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক দিক তুলনামূলকভাবে ভালো যাবে। এই রাশির অষ্টম ঘরে শনির গ্রহের আগমনের কারণে আপনার আর্থিক দিকে উন্নতি দেখা যাবে। এই সময়ে আপনি যদি কাউকে ঋণ দিতে চান তাহলে তা আপনি দিতে পারেন। যারা এই সময়ে সোনা ব্যবসায় যুক্ত তাদের আর্থিক দিকে লাভ হবার সম্ভাবনার রয়েছে। তবে যারা শেয়ার বাজারে সঙ্গে যুক্ত তাদের অর্থহানী হবারও সম্ভাবনা রয়েছে। তাই বুঝে শুনে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করুন। নাহলে আপনার অর্থের ক্ষতি হতে পারে। যদি আপনি এসময় লটারি কাটেন তা মিলে যাবার সম্ভাবনাও রয়েছে। আর্থিক দিকে আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন। যদি আপনি চাকরিক্ষেত্রে উন্নতি করতে চান তাহলে সূর্যদেবের পুজো করতে পারেন।

২০২২ সালের থেকে ২০২৩ সালে ব্যবসাক্ষেত্রে কী মিথুন রাশির ব্যক্তিরা উন্নতি করতে পারবেন
মিথুন রাশির অধিপতি হল বুধ গ্রহ। এই রাশির জাতক জাতিকারা এই গ্রহ দ্বারা শাসিত হয়। বুধকে ব্যবসা, বিবাহিত জীবনের কারক বলেই জানি। ২০২২ সালের থেকে ২০২৩ সালে এই রাশির ব্যক্তিরা ব্যবসায় আরও ভালো লাভ করতে পারবেন। নতুনভাবে আপনি বিনিয়োগ করতে পারেন ব্যবসায়। আবার নতুন কোনও ব্যবসাও শুরু করতে পারেন। সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাস থেকে আপনার অর্থনৈতিক দিকে আরও লাভ হওয়া শুরু করবে। এ সময় আপনি নতুন গাড়ি, বাড়ি, যানবাহন পর্যন্ত কিনতে পারেন। যদি পারিবারিক আপনার ব্যবসা থাকে সেই ব্যবসায় আর্থিক দিকে অনেক লাভ হবে। অবশ্যই এ সময় গুরুজনদের কথা মান্য করে চলার চেষ্টা করবেন। অর্থনৈতিক দিকে উন্নতির জন্য মাথা ঠান্ডা রেখে কাজ করুন নচেৎ কর্মক্ষেত্রে ভুল হবার সম্ভাবনা থাকবে।

নতুন বছরে কর্কট রাশির আর্থিক দিক কেমন যাবে দেখুন
কর্কট রাশি অধিপতি হল বৃহস্পতি। আমরা এই গ্রহকে গুরু গ্রহ বলেই জানি। এই গ্রহের কারণেই কর্কট রাশির ব্যক্তিরা সবসময় সাফল্যের মুখ দেখেন। জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে কর্কট রাশিদের নতুন বছর অর্থাৎ ২০২৩ সাল বেশ ভালোই যাবে। এ সময় আপনারা সকল কাজে উন্নতি করতে পারবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার আটকে থাকা পুরনো কাজগুলি শেষ হবে। বছরের ঠিক মাঝামাঝি সময়ে আপনি বিদেশেও ঘুরতে যেতে পারেন। যদি পারেন এসময় ধর্মীয় কোনও কাজের জন্য টাকা খরচ করুন। নভেম্বর মাস পর্যন্ত কোনও কাজে আপনার টাকা বিনিয়োগ না করাই ভালো। বছরের শেষে নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক দিকে আপনার লাভ হবার সম্ভাবনা থাকবে। তবে আপনার শিশুর জন্য বছরের শেষে অনেক অর্থ ব্যয় হতে পারে। জীবনে আপনার সাফল্যের সময় শুরু হচ্ছে। তাই এই সময় যেকোন নতুন ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন। কারণ সেখান থেকে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশির ২০২৩ সালে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে
সিংহ রাশির অধিপতি হল সূর্য। সূর্যের বিশেষ কৃপা এই রাশির ব্যক্তিদের উপর সর্বত্রই বিরাজ করে। তবে চলতি বছরে আপনার মানসিক চাপ যতটা ছিল তার থেকে অর্থনৈতিক দিকে একটু চাপ বেশি বাড়বে ২০২৩ সালে। আপনাকে একটু সতর্ক থাকতে হবে কাজের জায়গায়। বাড়তি খরচে লাগাম দিতে হবে। অর্থ কোথাও বিনিয়োগ করার আগে বা ব্যবসায় অর্থ ঢালার আগে অবশ্যই দুবার ভাববেন। তবে এই সময় আপনি নতুন চাকরির অফার পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাকে দিয়েছেন তাদের জীবনে সাফল্য আসার সময় শুরু হচ্ছে। তবে এ সময় কখনোও বিতর্কে জড়াবেন না। ঋণের লেনদেন এড়িয়ে চলুন। অক্টোবর ও নভেম্বর মাস থেকে আপনার জন্য সাফল্যের সময় শুরু হবে। এ সময় আপনার আর্থিক দিকের যথেষ্ট উন্নতি হবে। বছরের শেষ সময় আপনার হঠাৎ করে পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে।

কন্যা রাশির নতুন বছরে আর্থিক সঙ্কট কেটে যাবে
কন্যা রাশির অধিপতি হল বুধ। তবে শনি গ্রহ কিন্তু এই রাশির উচ্চ আসনে বসে রয়েছে। তাই এই রাশির লোকেরা খুব রোমান্টিক প্রকৃতির হয়। এরা শিল্পকে খুব ভালবাসেন। শিল্পক্ষেত্রে খুব দক্ষ হয়ে থাকেন এই রাশির ব্যক্তিরা। কেতু গ্রহের কারণে নতুন বছরে বেশ সাফল্য আসবে এই রাশির ব্যক্তিদের জীবনে। এই সময় আপনি নতুন গাড়ি কিনতে পারেন। তবে নতুন বাড়ি এসময় আপনার না কেনাই ভালো। নতুন ভাবে আপনার পুরনো ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হবে। পরিবারের সকলের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। শেয়ার বাজারে অনেক উন্নতি লাভও করতে পারবেন আপনি।

নতুন বছরে তুলা রাশির ব্যক্তিরা বাড়তি খরচে লাগাম দিন
তুলা রাশির অধিপতি হল শুক্র। এই রাশির জাতক জাতিকাদের জীবনে সব সময় সাফল্য আনে। ব্যবসাক্ষেত্রে তাদের উন্নতি দেখা দেবে। তবে নতুন বছরে শুক্র গ্রহের কারণে এই রাশির ব্যক্তির অনেকটাই উন্নতি করতে পারবেন। এই রাশির লোকেরা খুব বুদ্ধিমান প্রকৃতির হন। তাই এরা সঠিক পথ মেনে কর্মক্ষেত্রে এগিয়ে যান। আপনি নতুন বছরে যা প্রত্যাশা করেছেন তার থেকে অনেক বেশি লাভ করতে পারবেন। আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। এই রাশিরা ব্যক্তিদের নতুন বছরের ধাতু এবং স্টক মার্কেটে আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন। বছরের শেষে লাভের মুখ দেখবেন আপনি।

২০২৩ সালে আর্থিক সঙ্কট কি কাটিয়ে উঠতে পারবেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা?
এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা তাদের আর্থিক দিক কেমন যাবে তার জানবার জন্য রোজই চোখ রাখেন রাশিফলের পাতায়। সেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন বছরে আর্থিক অবস্থা কেমন যাবে তারা দেখুন এখান থেকে। নতুন বছরে মার্চ মাসের আগে কোথাও আপনারা টাকা বিনিয়োগ করবেন না। এই সময় পরিবারের কারোর শরীর খারাপের জন্য আপনার অর্থ অনেকটাই ব্যয় হতে পারে। সেখান থেকে আপনার মানসিক চিন্তা ক্রমশ বাড়তে থাকবে। জুলাই মাসের পর থেকে বাড়তি খরচ এড়িয়ে চলুন। শেয়ার বাজারে আপনি একদমই বিনিয়োগ করবেন না। যেখানে ব্যবসা করছেন সেখানে আর্থিক উন্নতি থাকলেও আর্থিক সংকটও কিন্তু লেগেই থাকবে। তেমন ভাবে আপনার উন্নতি হবে না। আপনি নতুন গাড়ি কিনে ব্যবসা শুরু করতে পারেন। নতুন বছরে বাড়তি খরচে লাগাম দিন। বছরের শুরুতেই আপনার আর্থের দিকে লাভ হবে। তবে মার্চ মাস থেকে অবনতি লেগেই থাকবে। এ সময় কর্মক্ষেত্রে মন দিয়ে কাজ করার চেষ্টা করুন।

২০২৩ সালে ধনু রাশির ব্যক্তিদের উন্নতির সম্ভাবনা রয়েছে
ধনু রাশি ব্যক্তিদের অধিপতি হল মঙ্গল। বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত আর্থিক দিকে দুর্দান্ত উন্নতি হবে। যে কাজে হাত দেবেন সে কাজে যেন সোনা ফলবে। সাফল্যে শীর্ষে পৌঁছতে পারবেন আপনি। তবে বছরের মাঝ খানটা আর্থিক দিকে একটু সঙ্কট আসবে। চাকরি ক্ষেত্রে আপনার অবনতি হতে শুরু করবে। কঠিন পরিশ্রমে মাধ্যমে আপনি আপনার কর্মক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করবেন। সেপ্টেম্বর মাস পর থেকে পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। ব্যবসাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে আপনার। আর্থিক সঙ্কট কাটিয়ে আপনি সুখের মুখ দেখবেন । পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে।

মকর রাশির নতুন বছরে কর্মক্ষেত্রে উন্নতি হবে
জ্যোতিষশাস্ত্র মতে, মকর রাশির ব্যক্তিরা নতুন বছর অর্থাৎ ২০২৩ সালে উন্নতির সম্ভাবনা রয়েছে। পুরনো লেনদেন শেষ হয়ে আপনি আশার আলো দেখবেন। ব্যবসায়ের বিনিয়োগ করবার জন্য আপনার যে অর্থের প্রয়োজন তা আপনার পরিবারের সদস্যরাই দেবে। শনি বিপরীতমুখী থাকার কারণে ব্যবসায় আপনি অনেক উন্নতি করতে পারবেন। এই সময় আর্থিক দিক নিয়ে কাউকে প্রতিশ্রুতি দেবেন না। সেপ্টেম্বর থেকে আপনার শুভ সময় শুরু হবে। কাজে বিনিয়োগ করতে পারেন। বছরের শেষে আপনি যানবাহনও কিনতে পারেন।

২০২৩ সালে কুম্ভ রাশির ব্যক্তিদের কেমন যাবে দেখুন
রাশিচক্রের মধ্যে একটি রাশির নাম হল কুম্ভ রাশি। গণেশের বিশেষ কৃপা পেয়ে থাকেন এই রাশির ব্যক্তিরা। নতুন বছরের আর্থিক দিকে অনেক উন্নতি হবে আপনাদের। শেয়ারের বাজারের বিনিয়োগ করুন। পিতা মাতার কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বছরের কাউকে টাকা ধার দেবেন না। শ্বশুর বাড়ি থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিক্ষেত্রে আপনি অনেক উন্নতি করতে পারবেন।

নতুন বছরে আর্থিক দিকে সাফল্যের মুখ দেখবেন মীন রাশির ব্যক্তিরা
রাশিচক্রের মধ্যে শেষ রাশি হল মীন রাশি। নতুন বছর আপনি কখনও পুরনো চাকরি ছাড়বেন না। নতুন চাকরি অফার পাবেন আপনি। জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত লাভের মুখ দেখবেন আপনি। তারপর আর্থিক সঙ্কট মুখে পড়তে হতে পারে আপনাকে। নতুন বছরের বাড়তি খরচ এড়িয়ে চলাই শ্রেয়। এ সময় আপনি ব্যবসাক্ষেত্রে মনোনিবেশ করতে পারেন। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। জীবনে যদি আপনি সাফল্য অর্জন করতে চান তাহলে নতুন বছরের মাথা ঠান্ডা রেখে কর্মক্ষেত্রে এগিয়ে যান।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications