কোন রাশির ব্যক্তি খুব অহংকারী প্রকৃতির হন, জানেন আপনি

কোন রাশির ব্যক্তি খুব অহংকারী প্রকৃতির হন, জানেন আপনি

জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের স্বভাব। এদের প্রত্যেকের পছন্দ-অপছন্দ আলাদা ধরনের হয়ে থাকে। তাদের কিছু বিশেষ ব্যক্তিত্ব থাকে যা অন্য কারোর মধ্যে থাকে না। যেকোনও ব্যক্তির রাশি অনুযায়ী বলে দেওয়া যায় তাদের ভবিষ্যতে কি হবে? তাদের আর্থিক অবস্থা কেমন হবে। তারা কাজে সফলতা পাবেন কিনা। আবার বলা যায় কোন রাশির ব্যক্তি খুব অহংকারী। কারো সঙ্গে কথা বলতে পছন্দ করেন কী না। তাহলে জেনে নিন কোন রাশির ব্যক্তি খুব অহংকারী প্রকৃতির হয়ে থাকে।

সিংহ রাশি

সিংহ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির জাতক-জাতিকারা খুব অহংকারী ধরনের হয়। নিজেকে আলাদা দেখানোর চেষ্টা করে। সবার থেকে নিজেদের বড় দেখাবার চেষ্টা করে এরা। তারা অন্য কারোর সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন না। শুধু তাই নয় এদের জীবনের উত্থান-পতন লেগেই থাকে। এরা কখনোই জীবনে সঠিকভাবে সঠিক পথে চলতে পারে না। কারণ অহংকারই পতনের মূল এদের।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির ব্যক্তিরা অহংকারী প্রকৃতির। এরা সবার থেকে অনেকটাই আলাদা হয়। এরা নিজেদেরকে আলাদা করে তোলার জন্য যথাযথ চেষ্টা করে। এরা সরাসরি কারোর সঙ্গে কথা বলতে পছন্দ করেন না। ঘুরিয়ে পেচিয়ে কথা বললে তবেই এরা শান্তি পায়। জীবনের সঠিক পথে চলেন না এরা। প্রায় সময় কারোর সঙ্গে কথা বলতে গেলে নিজেদের অহংকারকে প্রকাশ করে ফেলে। সকলের সঙ্গে এরা কথা বলতে খুব একটা পছন্দ করেন না।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস অনেক বেশি। যেকোনও পরিস্থিতিতে খুব বেশি আত্মবিশ্বাস দেখা এরা। যদি তারা ভুল করে তবুও তারা তাদের অহংকার কে এনে নিজের ভুলকে চেপে দিতে চেষ্টা করে এই রাশির ব্যক্তিরা। এরা ভীষণ অহংকারী। একাই মজা করতে পছন্দ করেন। অন্য কেউ খুশি থাকুক এরা তা চায় না। এদের বন্ধু সংখ্যা খুব কম হয়ে থাকে।

মকর রাশি

মকর রাশি

এই রাশির লোকেরা খুব বেশি অহংকারী প্রকৃতির হয়ে থাকে। এরা নিজেদের আলাদা করে রাখার চেষ্টা করে। এরা নিজেদেরকে অন্যদের সঙ্গে তুলনা করতে বিশেষ একটা পছন্দ করে না। সব জায়গাতেই নিজেদের সেরা মনে করে থাকেন। এরা নিজেদের অহংকারের জন্য জীবনে খুব একটা সুখী হন না। কারোর সঙ্গে মানিয়ে এরা চলতে পারে না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+