New Year 2024: নতুন বছরের শুরু থেকেই মুখে হাসি লেগে থাকবে কাদের, ব্যবসায় লাভ হবে এদের

২০২৪ সাল পরতে আর বেশিদিন বাকি নেই, নতুন বছর মানেই সকলের কাছে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য ও চ্যালেঞ্জের বছর। সকলে মনে করেন, গত বছরে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল, তা নতুন বছরেই শেষ করতে হবে।

এবারও ঠিক তাই, শেষ হতে চলেছে ২০২৩ সাল, আসছে ২০২৪। আর এই বছরেই বড় গ্রহরা স্থান পরিবর্তন করবে, আবার বিপরীতমুখী হবে কিছু গ্রহরাও, নতুন বছরে কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, কাদেরই বা ভাগ্য খুলতে চলেছে, দেখুন।

New Year 2024

  • মেষ রাশি

মেষ রাশির (aries) জাতক জাতিকাদের জন্য নতুন বছরটি খুব ভালো যাবে। কর্মজীবনের দিক থেকে চমৎকার ফল পাবেন তাঁরা। এই রাশির দশম ঘরের অধিপতি শনি। এই বছর তাঁরা প্রচুর আয় করতে পারবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। যারা ব্যবসায় করছেন তাঁদের জীবনে সাফল্যের সময়, এরা সকল কাজেই এই বছর এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব লাভ করতে পারবেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের ব্যক্তিত্ব আরও বাড়বে। শুক্র বৃষ রাশির জাতকদের অধিপতি, তাই তারা সৃজনশীল ও শৈল্পিক কাজের দিকে বেশি ঝুঁকবেন। নিজেদের পাশাপাশি তারা অন্যের শিল্পকেও সম্মান করবেন। বছরের শুরুতেই আর্থিক দিক থেকে অনেক উন্নতি করতে পারবেন এই রাশির ব্যক্তিরা। নতুন ব্যবসা শুরু করতে পারবেন, জীবনে যা চাইবেন তাই করতে পারবেন, তবে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন।

  • কর্কট রাশি

২০২৪ সাল কর্কট রাশির (cancer) ব্যক্তিদের জন্য খুব ভালো সময় যাবে। এই সময়ে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে, ব্যবসায় মুনাফা অর্জন করতে সক্ষম হবেন আপনি। এই সময়ে আপনি ভালো কাজের অফার পাবেন। বছরটি প্রতিযোগী শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। সরকারি চাকরি পাওয়ার অনেক সুযোগ থাকবে আপনার। হঠাৎ এমন কিছু সুযোগ আসবে যার কারণে আপনি অর্থ লাভ করবেন। তবে এই রাশির জাতকদের বিবাহিত জীবনে কিছুটা উত্তেজনা থাকতে পারে। এই বছরে আপনার কিছু ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে।

  • তুলা রাশি

তুলা রাশির (libra) ব্যক্তিরা নতুন বছর শনিদেবের বিশেষ কৃপা পাবেন। আর্থিক সঙ্কট থেকে বের হতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। এই বছর আপনি কিছু দামী সম্পত্তি কিনতে পারেন। যানবাহন কেনার ইচ্ছা আপনার পূরণ হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সুযোগ আসবে। কর্মজীবীদের জন্য এই বছরটি দারুণ হবে। বেতন বৃদ্ধি এবং পদোন্নতি পেতে পারেন চাকরিতে। তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই বছরটি অনেক পরিশ্রমের হবে। পরিশ্রমের মাধ্যমেই সফলতা পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+