Rahu Gochar 2024: বছরভর রাহুর কৃপায় জীবনে সাফল্য লেগে থাকবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, রাহু ও কেতু গ্রহকে আমরা এক সঙ্গে আমরা ছায়া গ্রহ বলেই জানি, এই দুই গ্রহই হল অশুভ গ্রহ। রাহু গ্রহ ১৫ মাস অন্তর একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করেন।
২০২৪ সালের সারা বছরই রাহু মীন রাশিতে গমন করবে, ২০২৩ সালে রাহু স্থান পরিবর্তন করেছে। মীন রাশিতে থাকার সময় সকল রাশি যাদের ওপরেই রাহু শুভ প্রভাব ফেলবে। কিছু রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, তাদের মধ্যে কারা রয়েছেন।

- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যারা সরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকেও লাভ হবে। আপনি আপনার পিতামাতার কাছ থেকে বিশেষ ভালবাসা ও সমর্থন পাবেন। ব্যবসায় প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন। কর্মজীবন ও ব্যবসা সংক্রান্ত একটি বড় সুযোগ পেতে পারেন। ভাগ্য ও কর্মফলের সাহায্যে আপনি আপনার কাঙ্খিত সাফল্য অর্জন করবেন। তাছাড়া যারা সোনার ব্যবসা করছেন তাদের দিকে খুব লাভ হবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন আপনারা।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে, তাই এসময়ে আপনার আদালতে যদি কোনও মামলায় আপনি জড়িয়ে থাকেন, সেটি থেকে বের হতে পারবেন। ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন, আপনি আর্থিক দিকে আপনার খুব লাভ হবে। মাথাটা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। শুধু তাই নয়, অমীমাংসিত কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক লাভ হবে। আপনার কোনোও ক্ষতি করতে পারবেন। আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার নতুন কোনও কাজ করতে পারেন, সেখানে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের জীবনে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। তাছাড়া তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। শেয়ার বাজার, লটারিতে বিনিয়োগ করতে চাইছেন, করতে পারেন। সেখান থেকে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সফলতা অর্জন করবেন। নয়া সম্পত্তির মালিক হতে পারবেন আপনিও। জীবনেও সাফল্যের সময় শুরু হবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications