Bhadrapada Month 2023: ভাদ্রপদ মাসে গোপালের কৃপা পাবেন কোন রাশির ব্যক্তিরা
ভাদ্রপদ মাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই মাস হল ষষ্ঠ মাস। এই মাসকে ভাদ্র মাস বলা হয়। পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই মাস। যা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। ভাদ্র মাসের অত্যন্ত শুভ একটি মাস।
এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী গণেশকে উৎসর্গ করা হয়। চলতি মাসের ৬ ও ৭ তারিখে পালিত হবে জন্মাষ্টমী। ভাদ্র মাসে কোন কোন রাশির ব্যক্তিদের ওপর গোপালের বিশেষ কৃপা থাকবে, তিনি তাদের জীবনেই বা সাফল্য আনবেন, দেখুন।

মেষ রাশি
এই মাসে মেষ রাশির (Aries) জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। কারণ গোপালের কৃপায় তাদের ভাগ্যের দ্বার খুলতে পারবেন।কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার পরিবারের সকলের সঙ্গে কথা বলে ভেবে নেবেন। এসময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। জীবনে সাফল্য আসবে আপনার। চাকরি থেকে ব্যবসায় অনেক দূর এগোতে পারবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। সমাজে প্রতিপত্তি বাড়বে আপনাদের।
কর্কট রাশি
কর্কট রাশির (cancer) রাশির ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। কেরিয়ার থেকে ব্যবসায় অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। আপনি মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। এসময় চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে সফলতা নিশ্চিত। যদি আপনি ব্যবসা করেন সেখানেও কিন্তু আপনি আর অর্থপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কর্মজীবনে খুব সফলতা আসবে। লটারি কাটতে পারেন ।সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চান তাও পারেন।

কন্যা রাশি
কন্যা রাশির (virgo) ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই মাসে আপনি যা চাইবেন তাই করতে পারবেন, কারণ গোপালের বিশেষ কৃপা থাকবে আপনার উপরে, পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন।দূরে কোথাও ঘুরতে গেলে সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। শেয়ারবাজার থেকে লটারিতে অর্থপ্রাপ্তি হবে এই রাশির ব্যক্তিদের। ধর্মীয় কাজে মন বসবে আপনার। এসময় পরিবারের সদস্যরা আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications