বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিক শুভ হচ্ছে
বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিক শুভ হচ্ছে
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহরই নিজস্ব গুরুত্ব রয়েছে। তারা নিজস্ব সময় মতন তাদের ঘর পরিবর্তন করে থাকে কখনো বা বিপরীতমুখী হয়। তবে তাদের স্থান পরিবর্তনে বিশেষ প্রভাব পড়ে থাকে। সকল রাশির ওপর তা কখনোও শুভ হয় কখনো বা অশুভ হয়। জুলাই মাসের ২৯ তারিখ দেবগুরু বৃহস্পতি মীন রাশিতে বিপরীতমুখী হয়েছে, ১০৮ দিন এভাবেই থাকবেন তিনি। বৃহস্পতিকে জ্ঞান, বুদ্ধি, শিক্ষক, সম্পদ দান এবং অর্থের কারক হিসেবেই আমরা জানি। দেবগুরু বিপরীতমুখী হওয়ার কারণে ইতিবাচক ফল অনেক রাশিকেই দিয়েছে। এবার তিন রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে এই গ্রহ আর্থিক দিকে লাভ হবে। জেনে নিন সেই রাশিগুলি কী কী।

বৃষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির গ্রহের কারণে এই রাশির জাতক জাতিকার আর্থিক দিকে খুব শুভ হবে। তাদের এগারোতম ঘরে বিপরীতম হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে তাদের আয় বৃদ্ধি হবে। অর্থনৈতিকভাবে তারা খুব উন্নতি লাভ করতে পারবেন। আয়ের উৎস খুঁজে পাবে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার দিকে খুব সাফল্য পাবেন। নতুন ভাবে ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন। যারা চাকরিক্ষেত্রে যুক্ত তারা জীবনে এগিয়ে যেতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন দিতে পারেন, সেখানে সাফল্য লাভ হবার সম্ভাবনা রয়েছে। বেসরকারি চাকরিজীবিদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি বৃষ রাশির অষ্টম ঘরের অধিপতি। তাই যারা গবেষণার সঙ্গে যুক্ত তারা জীবনে অনেকটাই সাফল্য পাবেন।

মিথুন রাশি
বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে এই জাতক জাতিকাদের জীবন খুব সুখের হবে। মিথুন রাশির দশম ঘরে বিপরীতমুখী হবে দেবগুরু। এই ঘরকে চাকরি, ব্যবসা ও কাজের ঘর বলে বিবেচনা করা হয়। আপনি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। যারা বেসরকারি কাজে কর্মরত তাঁদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির শাসক গ্রহ হল বুধ। বুধ ও বৃহস্পতির মধ্যে শুভ সম্পর্ক। এই সময় তাদের জন্য বিশেষ শুভ সময়। নতুন সম্পত্তি কিনতে পারেন।

কর্কট রাশি
কর্কট রাশির নবম ঘরে বৃহস্পতি বিপরীতমুখী হয়েছে। যেটি ভাগ্য ও বিদেশ ভ্রমণের ঘর বলে বিবেচনা করা হয়। এই সময় আপনি বাইরে ঘুরতে যেতে পারেন। যেখানে থেকে আপনার আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। ভ্রমনে যেতে পারেন। বিদেশি ব্যবসায় যুক্ত হতে পারেন। বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরের অধিপতি। এটি রোগ, আদালত, শত্রুর ঘর হিসেবে বিবেচিত হয়। এই সময়ে আপনার কেউ কোন ক্ষতি করতে পারবেনা। তবে আপনি এই সময় মুক্ত পারতে পারেন। যা পরলে আপনার উপকার হতে পারে। যদি আপনি এই সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে বসতে চান বসতে পারেন। সেটি আপনার জন্য বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications