এপ্রিল মাসে কোন কোন রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে, জেনে নিন

এপ্রিল মাসে কোন কোন রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে, জেনে নিন

জ্যোতিষশাস্ত্রে মোট ১২ রাশির কথা বলা হয়। এপ্রিল মাসে অনেক গ্রহ তাদের ঘর পরিবর্তন করে। অন্য রাশিতে প্রবেশ করছে। তার জন্য অনেক রাশির খারাপ প্রভাব পড়তে পারে। আবার অনেক রাশি ভালো প্রভাব পড়তে পারে। প্রায় ১৮ মাস পর ১২ এপ্রিল রাহু কেতু তার ঘর পরিবর্তন করে, অন্য রাশিতে প্রবেশ করছে। শনি মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। একই সঙ্গে এপ্রিল মাসে বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এরপর সূর্য ও শুক্র এপ্রিল মাসে গমন করবে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এই পরিবর্তনের ফলে কোন কোন রাশির ওপর বিশেষ প্রভাব পড়তে চলেছে অর্থাৎ কোন কোন রাশির উপর শুভ যোগ শুরু হচ্ছে, দেখে নেওয়া যাক।

 ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকাদের এপ্রিল মাস অর্থনৈতিক উন্নতি লাভের সম্ভবনা রয়েছে। চাকরিজীবীদেরক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ যোগ। যারা সরকারি খাতে বিনিয়োগ করতে চাইছেন তারা অনেকটা উপকৃত হবেন। হঠাৎ করে কোথা থেকে আপনার কাছে সম্পত্তি আসবে, তা আপনি নিজেও জানেন না। যারা কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইছেন, তাদের জন্য এটা খুব শুভ সময়। যারা নতুন বাড়ি কিনতে চাইছেন কিনতে পারেন। এটাই আপনাদের সব থেকে উপযুক্ত এবং ভালো সময়।

মকর রাশি

মকর রাশি

গ্রহ পরিবর্তনের ফলে মকর রাশিরও কিন্তু শুভ সময় উপস্থিত। এই রাশির ব্যক্তিদের আর্থিকদিক বেশ ভালো কাটবে। সেই সঙ্গে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি বাড়ার সুযোগ রয়েছে। আটকে থাকা টাকা হঠাৎ ফেরত পেয়ে যেতে পারেন। যারা পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের আবারোও পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতির পথ খুলবে। বিনিয়োগের জন্য এই সময়টি সবথেকে ভালো প্রমাণিত হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন, যারা চাকরি থেকে অন্য চাকরিতে যেতে চাইছেন, যেতে পারেন তাদের জন্য এটা শুভ সময় প্রমাণিত হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার এতটাই উন্নতি হবে যে তারা ভুলেই যাবেন, আপনারা একটা সময় আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই মাসটি তাদের জন্য বিশেষ শুভ সময় যারা ব্যবসাক্ষেত্রে নিযুক্ত। তারা আরোও বেশি ব্যবসায় মনোযোগ দিন এবং অর্থ প্রদান করতে পারেন। তাদের জীবনের সুখ আসবে। সেই সঙ্গে আপনি কোথা থেকে টাকা পাবেন, তাও জানেন না। যে টাকা আপনি ধার নিয়েছিলেন সেটা খুব সহজেই শোধ করতে পারবেন। সরকারি খাতে অর্থনৈতিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানের জন্য বিশেষ শুভ সময়। আপনার সন্তান খুব ভালো রেজাল্ট করতে চলেছে। তাই এই সময় আপনি আপনার শুভ কাজ শেষ করুন।

 মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক খুব শুভ হতে চলেছে। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হতে পারে। সরকারি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা লাভবান হতে পারেন। সরকারি চাকরির জন্য সবথেকে ভালো সময় এটা। যারা বেসরকারী চাকরীতে রয়েছেন, তাদের স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ নতুন সম্পত্তি বাড়ি কিনতে চান, কিনতে পারেন এটা আপনাদের সবথেকে শুভ সময়। সকলের সাথে সৎব্যবহার করুন। জীবনে উন্নতির পথে এগিয়ে যান।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+