ভুল করে বুদ্ধ মূর্তি এই স্থানে রাখবেন না, জীবনে আসতে পারে আর্থিক অনটন
বাস্তুশাস্ত্রে বুদ্ধমূর্তিকে খুব শুভ বলে মনে করা হয়। এটি যাদের বাড়িতে থাকে তাদের জীবনে কোনও অসুবিধার সম্মুখীন হতে হয় না। কারণ বুদ্ধকে সমৃদ্ধি ও সুখের কারক বলেই মনে করা হয়। বুদ্ধের মধ্যে বাড়িতে রাখা খুব শুভ। তাই বুদ্ধের মূর্তি দেখলে ঘরে শান্তি এবং ইতিবাচক শক্তি প্রবেশ করে। বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেয়। বাড়িতে বা অফিসে বুদ্ধ মূর্তি রাখা খুব ভালো, তবে সঠিক স্থানে না রাখলে তাতে নানান অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। আর্থিক দিকে আপনাদের নানান অসুবিধা দেখা দিতে পারে। তাই বুদ্ধমূর্তিকে সঠিক স্থানে রাখুন। কোন দিকে তা রাখবেন তা জেনে নিন এবং কেমন ধরনের মূর্তি ঘরে রাখলে আপনার উন্নতি হবে সেটিও জেনে নিন।

মাথায় হাত রাখা বুদ্ধ মূর্তি খুব শুভ
মাথায় হাত রেখে শুয়ে থাকা বুদ্ধমূর্তি খুব শুভ বলে মনে করা হয়। যদি এই মূর্তি কারোর বাড়িতে থাকে তাহলে তার কোন ঝামেলা থাকে না। তবে এই মূর্তি অবশ্যই পশ্চিম দিকে মুখ করে রাখবেন। তাহলে আপনার জীবনে সুখ আসবে। আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। আপনার জীবনে সাফল্য আসবে। আর্থিক দিকে উন্নতি দেখা দেবে।

ভূমিস্পর্শ করা বুদ্ধ মূর্তি
ভূমিস্পর্শ করা বুদ্ধ মূর্তি বাড়িতে রাখা খুব শুভ বলে মনে করা হয়। তার মানে তিনি বিশ্রাম নিচ্ছেন, তাই ভূমিকে স্পর্শ করে রয়েছে সে। এই ধরনের বুদ্ধমূর্তি রাখলে আপনি অবশ্যই এটি আপনার স্টাডি রুমে বা ডাইনিং রুমে রাখবেন। সেটি শুভ বলে মনে করা হয়। কখনোই এটিকে নিজের শোবার ঘরে রাখবেন না। তা কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। তবে এই মুহূর্তে পূর্ব দিকে মুখ করে থাকা খুব শুভ। এতে আপনার আর্থিক দিকে উন্নতি হবে এবং জীবনে আপনার সাফল্য আসবে।

হাত তুলে রাখা বুদ্ধ মূর্তি
যদি বুদ্ধ মূর্তি হাত তুলে থাকেন অর্থাৎ তিনি যদি আশীর্বাদের হাত আপনাদের দিকে করে রাখেন তাহলে আপনাকে সে সবসময় কৃপা করতে থাকবে এবং এর কারণে নেতিবাচক শক্তি বাড়ি থেকে বেরিয়ে যাবে। ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারবেন না। যাতে আপনার বাস্তুত্রুটি অনেকটা কমবে। তাই এমন বুদ্ধমূর্তি বাড়িতে রাখা খুব শুভ।

পেটের উপর হাত রাখা বুদ্ধমূর্তি
যদি কোনও বুদ্ধমূর্তি যদি পেটের উপর হাত রাখা থাকে, তাহলে সেটি আপনি কিনে ঘরে রাখতে পারেন এই মূর্তিকে খুব শুভ বলে মনে করা হয়। এটি অবশ্যই ডাইনিং রুমের সবার ঘরে রাখবেন। এই মূর্তির মানে হল ভক্তি ও বিশ্বাসের প্রতীক, তাতে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বিশ্বাসের দৃঢ়তা ও বন্ধন আরো ও বাড়বে আপনার জীবনে খুব সুখ আসবে।

হাতে বাটি রাখা বুদ্ধমূর্তি
হাতে বাটি বা ভেষজ কিছু নিয়ে যদি কোনোও বুদ্ধমূর্তি আপনি কেনেন সেটিও খুব শুভ। এই বুদ্ধমূর্তি রাখলে বাড়িতে আপনার পরিবারের সদস্যরা কোন বড় রোগে আক্রান্ত হবেন না। তাদের জীবনের সফলতা আসবে। তারা জীবনে খুব সুখে থাকবেন।

লাফিং বুদ্ধ রাখা খুব শুভ
লাফিং বুদ্ধকে খুব শুভ বলে মনে করা হয়। যদি আপনি জীবনে সুখে থাকতে চান তাহলে বাড়ির টেবিল বা প্রধান দরজার কোণে এই লাফিং বুদ্ধ রাখতে পারেন। যার কারণে আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। তবে অবশ্যই এটি দক্ষিণ পূর্ব দিক করে রাখবেন। তাতে আপনার জীবনের সাফল্য আসবে। অনেকটাই এগিয়ে যেতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications