গুরু মহাদশায় কারা উন্নতির মুখ দেখেন, কাদেরই বা দাম্পত্য জীবনে সমস্যা লেগে থাকে, জানেন

যে ব্যক্তি খারাপ কর্ম করেন শনি তাকে খারাপ ফল দেন, যে ব্যক্তি ভালো কর্ম করেন শনি তাকে ভালো ভালো ফল দিয়ে থাকেন। তবে খুব ধীর গতির গ্রহ শনি।

জ্যোতিষশাস্ত্রে সব থেকে বেশি প্রভাবশালী গ্রহরা হল বৃহস্পতি ও শনি। কারণ বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বলেই জানি আর শনি হচ্ছে কর্মদাতা গ্রহ। যে ব্যক্তি খারাপ কর্ম করেন শনি তাকে খারাপ ফল দেন, যে ব্যক্তি ভালো কর্ম করেন শনি তাকে ভালো ভালো ফল দিয়ে থাকেন। তবে খুব ধীর গতির গ্রহ শনি। যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলী বৃহস্পতি শুভ স্থানে থাকে তার জীবনে সাফল্য লেগেই থাকে, তিনি সকল কাজেও এগিয়ে যেতে পারেন।

গুরু মহাদশায় কারা সাফল্যের মুখ দেখেন

গুরু মহাদশায় কারা সাফল্যের মুখ দেখেন

বৃহস্পতির মহাদশা ১৬ বছর স্থায়ী হয়। সকল রাশির ব্যক্তিদের উপরেই এই সময়ে বিশেষ প্রভাব পড়ে। বৃহস্পতির মহাদশার সময় অনেকে আর্থিক সঙ্কটে ভোগেন আবার অনেকে সাফল্যের শীর্ষে পৌঁছে যান। যে ব্যক্তি জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভ স্থানে থাকে তাদের আর্থিক সংখ্যা নিয়ে ভুগতে হয় না। তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। তাদের বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং নেতিবাচক শক্তি বেরিয়ে যায়। যারা সেসময় পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন তাদের জীবনের সাফল্য আসে। জীবনে খ্যাতি অর্জন করতে পারেন প্রচুর তারা।

এরা খুব ভালো মনের মানুষ হন

এরা খুব ভালো মনের মানুষ হন

যে ব্যক্তির জন্ম কুণ্ডলীদের শুক্র এবং বৃহস্পতি শুভ স্থানে থাকে তারা আর্থিকভাবে উন্নতি করার পাশাপাশি খুব ব্যক্তিত্বপূর্ণ মানুষ হয়ে থাকেন। তবে তারা খুব শান্ত প্রকৃতির মানুষ হন, জ্ঞানী হন তারা, উচ্চশিক্ষা লাভ করে থাকেন তারা প্রচুর, কর্মজীবনে এদের কখনোও চাকরির অভাব হয় না। শুধু তাই নয় আর্থিকভাবে তারা যথেষ্ট সচ্ছল হন। দাম্পত্য থেকে পারিবারিক জীবনের সর্বদাই এরা সুখের রাজ্যে বিরাজ করেন।

 অশুভ স্থানে গুরু গ্রহ থাকলে কি হয়?

অশুভ স্থানে গুরু গ্রহ থাকলে কি হয়?

তবে যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অশুভ স্থানে থাকে তারা আর্থিকভাবে খুব দুর্বল থাকেন। কখনোই তারা উন্নতি লাভ করতে পারেন না। দাম্পত্য জীবনেও এদের নানান অশান্তি লেগে থাকে। শুধু তাই নয়, এদের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। স্বাস্থ্য এদের ভালো যায় না।

বৃহস্পতিকে শক্তিশালী করতে কী করবেন

বৃহস্পতিকে শক্তিশালী করতে কী করবেন

যে সকল ব্যক্তির জন্মকুণ্ডলীতে বৃহস্পতি দুর্বল স্থানে রয়েছে তারা বৃহস্পতিকে শক্তিশালী করতে বৃহস্পতিবার করে উপোস করে লক্ষ্মীকে পুজো করুন, হলুদ মিষ্টি বা বেসনের লাড্ডু বা কোনরকম হলুদ ফুল নিবেদন করুন। লক্ষ্মী দেবীকে জলে হলুদ মিশিয়ে স্নান করান। যদি এগুলো আপনি করেন তাহলে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শক্তিশালী হয়ে উঠবে। আর্থিকভাবে আপনিও অনেক উন্নতি লাভ করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


ছবি সৌ:পিক্সেলস


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+