চলতি মাসে নয়া সম্পত্তি, হাতে প্রচুর অর্থ আসবে কোন মূল্যাঙ্কের ব্যক্তিদের, জানুন
অগাস্ট মাস পরে গেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই মাসে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কিছু রাশির ব্যক্তিদের এই মাসেই ভাগ্যের দ্বার খুলবে। তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। নতুন কোনও ব্যবসায় তারা সফলতা অর্জন করতে পারবেন। সেই তালিকায় কোন মূল্যাঙ্কের ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনিও রয়েছেন কিনা সেই তালিকায়।
সংখ্যাশাস্ত্র অনুসারে, এক থেকে নয় পর্যন্ত মূল্যাঙ্ক রয়েছে। সেটি কোনও না কোনও গ্রহ দ্বারা প্রভাবিত হয়। কোন রাশির জাতক জাতিকার জন্মতারিখের মোট যোগফলকে হল মূল্যাঙ্ক। চলতি মাসেই কোন মূল্যাঙ্কের ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন।

- তিন
যদি কোনও ব্যক্তি ৩, ১২, ২১, ৩০ তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে তার মূল্যাঙ্ক তিন। অগাস্ট মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ। এমাসে আপনি প্রত্যেকটি সৃজনশীল কাজে সফলতা অর্জন করতে পারবেন। আপনি আপনার পেশা ও ব্যবসায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
তবে এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো যাবে। সমাজসেবার কাজে যথেষ্ট উন্নতি করতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এসময়ে আপনি যদি আরোও উন্নতি করতে চান, তাহলে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করুন।
- চার
মূল্যাঙ্ক চার অর্থাৎ যারা মাসের ৪, ২২,৩১ তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের মূল্যাঙ্ক ৪। এই চার মূল্যাঙ্কের ব্যক্তিরা অগাস্ট মাসে নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। কঠোর পরিশ্রম করে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
সাহস ও নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটি কাজ করলে আপনিও জীবনে সফলতা অর্জন করতে পারবেন। চাকরিজীবীরা আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন। ব্যক্তিগত জীবনে সমস্যা কমবে। যদি জীবনে আরও এগিয়ে যেতে চান, তাহলে মা দুর্গার পুজো করুন।
- আট
মূল্যাঙ্ক আট, যে ব্যক্তিদের জন্ম তারিখ ৮, ১৭, ২৬ তারিখে তাদের মুল্যাঙ্ক হচ্ছে ৮। আর এই অগাস্ট মাস তাদের জন্য অত্যন্ত শুভ। কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। এই সময়ে, আপনি ব্যবসায় ভালো লাভ পাবেন। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারবেন।
জীবনের বড় সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হতে পারে। আপনার ঘনিষ্ঠ বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সমস্ত ধরণের সমস্যা কাটিয়ে উঠতে খুব সাহায্য করবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। তাই এসময় আপনি শিব ঠাকুরের পূজো করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications